Kolkata Metro Accident News: সাতসকালে কালীঘাট মেট্রোয় মরণঝাঁপ, আপ-ডাউন লাইনে ব্যাহত পরিষেবা

Published : Jun 27, 2026, 08:02 AM ISTUpdated : Jun 27, 2026, 10:12 AM IST
Kolkata metro

সংক্ষিপ্ত

Kolkata Metro Accident News: সকালের শুরুতেই মেট্রোয় বিপত্তি। লাইনে মরণঝাঁপ এক ব্যক্তির। ব্যাহত মেট্রো পরিষেবা। কোথায় ঘটেছে এই ঘটনা ? কোন-কোন রুটে মিলছে মেট্রো পরিষেবা? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Kolkata Metro Accident News: সপ্তাহান্তে সাতসকালে ব্যাহত মেট্রোপরিষেবা। কালীঘাট মেট্রো স্টেশনের সামনে লাইনে মরণঝাঁপ এক ব্যক্তি। ঘটনায় ব্যাহত ব্লু লাইনে মেট্রো চলাচল। লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তিকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। এদিকে এই ঘটনায় বর্তমানে ভাঙাপথে চলছে মেট্রোপরিষেবা। ময়দান থেকে দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আপ-ডাউন লাইনে মিলছে পরিষেবা। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। 

অন্যদিকে,  রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল। জনসাধারণের যাতায়াতের জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ। বিদ্যাসাগর সেতুর (২য় হুগলি সেতু) স্টে-কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং পরিবর্তনসহ জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের জন্য আগামী ২৮ জুন অর্থাৎ রবিবার এই সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। 

USA and Iran Conflict News: 'হিংসার জবাব হিংসাতেই মেটাবে আমেরিকা', ফের হরমুজে পণ্যবাহী জাহাজে হামলা

কলকাতা ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার সকাল ৬:টা থেকে রাত ১০:টা পর্যন্ত (টানা ১৬ ঘণ্টা) এই সেতু দিয়ে কোনও গাড়ি যাতায়াত করতে পারবে না। যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানে হয়েছে। ২৮ জুন রবিবার কাল ০৬:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত (১৬ ঘণ্টা) বিকল্প রুটের নির্দেশিকা সেতু বন্ধ থাকাকালীন কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। 

এই সময়ে হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) বা নিবেদিতা সেতু ব্যবহার করে যাতায়াত করা যাবে। তবে রবিবার যেহেতু এমনিতেই ছুটির দিন তাই রাস্তায় চাপ অন্যান্য দিনের তুলনায় অপেক্ষাকৃত কম থাকবে বলেই মনে করছে ট্র্যাফিক পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গ জুড়ে দাপিয়ে বেড়াবে ঝড় বৃষ্টি! উত্তর থেকে দক্ষিণ সতর্কতা জারি
Lakshmi Yojana/Annapurna Bhandar: অন্নপূর্ণার ৩০০০ পাচ্ছেন? তাহলেও কি লক্ষ্মী যোজনার ২৫০০ টাকা পাবেন?