Weather Update: গরম বাড়লেও ফের হবে পারদ পতন, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

Published : Feb 05, 2026, 07:02 AM IST

রাজ্যে আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত, সকালে শীত ও দিনে গরম। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে, তবে জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

PREV
15

সকালে ঠান্ডা শীতের আমেজ। বেলা বাড়লেই অনুভূত হচ্ছে তীব্র গরম। আবার রাতের দিকে ফের পতন হচ্ছে। আবহাওয়ার এই খেলায় নাজেহাল অবস্থা সকলের।এখন জেনে নিন এই ঠান্ডা আর কত দিন। আবহাওয়া নিয়ে এল বিরাট আপডেট।

25

আলিপুর ও দমদমে গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সেখান সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ থেকে ১৭ ডিগ্রি। ডায়মন্ড হারবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি ছুঁইছুঁই। জেনে নিন

35

এখন প্রশ্ন হল ফের কি শীত ফিরবে বঙ্গে? আলিপুর আবহাওয়া দফতরের তকফে জানানো হয়েছে, আগামী তিনদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। অবশ্য রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না।

45

জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গে মেঘ ঢুকে চলেছে। সেই মেঘ কেটে গেলেই রাজ্যে কিছুটা দাপট বাড়বে উত্তুরে হাওয়ার। আর তাতে হঠাৎ করেই পারদ পড়বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। তবে, আর সেই হাড়কাঁপানো শীত নয়। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

55

এদিকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা কুয়াশা থাকবে। বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গের তিনটি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। সেজন্য ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories