Cyclone Update: ঘনিয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ! রবিবার থেকেই কালো হয়ে আছে আকাশ, কখন আসছে ঝড়?

Published : Sep 20, 2026, 10:46 AM IST

Cyclone Update: রবিবার থেকেই অন্ধকারাচ্ছন্ন আকাশ! ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, জারি হয়েছে সতর্কবার্তা, কখন থেকে শুরু হবে ঝড়বৃষ্টি? রইল নিম্নচাপের সমস্ত আপডেট, দেখে নিন এক নজরে

PREV
18
রবিবার সকালেই অন্ধকার কলকাতায়!

সকাল সকাল অন্ধকার ঘনিয়ে এসেছে দক্ষিণবঙ্গে,শুরু হতে চলেছে ভয়ঙ্কর ঝড়বৃষ্টি। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে ক্রমশ শক্তিশালী হয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে নিম্নচাপ।

28
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে আরও শক্তিশালী হতে পারে নিম্নচাপ । এর ফলে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গজুড়ে ঝড়, বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

38
আজও বৃষ্টি, সোমবারেও স্বস্তি নেই

রবিবার কলকাতা, হাওড়া, হুগলি-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে বহু এলাকায়। দিনভর বৃষ্টি চলতে পারে দফায় দফায় ।

48
মঙ্গলবার থেকে বাড়তে পারে দুর্যোগ

২২ সেপ্টেম্বর থেকে নিম্নচাপের প্রভাব আরও স্পষ্ট হওয়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হতে পারে।

58
প্রায় সব জেলাতেই জারি থাকতে পারে হলুদ সতর্কতা।

বুধবার থেকে নজরে উপকূলের জেলাগুলি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।

68
বৃহস্পতিবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের দু’এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া!

78
বৃহস্পতিবার কয়েকটি জেলায়

ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে জারি হতে পারে কমলা সতর্কতা।

88
শুক্র-শনিবার আরও বাড়তে পারে দুর্যোগ

শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার জন্য কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories