WB Weather Alart: উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার হলুদ সতর্কতা জারি হয়েছে।
WB Weather Alart: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় আগামী দিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এই মুহূর্তে কলকাতায় ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাবের আশঙ্কা নেই।
210
গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা
উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ২২ সেপ্টেম্বর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের নজর এখন মূলত নিম্নচাপটির গতিপথ এবং ওড়িশা-অন্ধ্র উপকূলের কাছে পৌঁছনোর সময়ের দিকে।
310
আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এই সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।এই সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে।
যদিও এখনই পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের সরাসরি আঘাতের কোনও আশঙ্কা নেই। আগামী দু’দিনে সেটি কতটা শক্তি সঞ্চয় করে এবং কোন পথে এগোয়, তার উপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে। নিম্নচাপ শক্তি বাড়ালে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।
510
ভারী বৃষ্টির প্রভাব
এই নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং সিকিমেও মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাব পড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। ২১ সেপ্টেম্বর নাগাদ এই নিম্নচাপের শক্তি বাড়লে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে।
610
বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে
এর ফলে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর সম্ভাব্য গতিপথ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। ২৩ সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি দিয়ে স্থলভাগে ঢোকার সম্ভাবনা রয়েছে।
710
একটি নিম্নচাপ তৈরি হয়েছে
উত্তর আন্দামান সাগরের উপর ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে সেটি আরও শক্তিশালী হলে ২১ সেপ্টেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
810
গভীর নিম্নচাপ
২২ সেপ্টেম্বর নাগাদ সেটি গভীর নিম্নচাপের শক্তি নিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
910
হলুদ সতর্কতা জারি
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি রয়েছে। ঘণ্টায় প্রায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বর্তমান আবহাওয়ার পূর্বাভাস অনুসারে এই মুহূর্তে বঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি আঘাত হানার কোনও আশঙ্কা নেই।
1010
বৃষ্টি বাড়ার সম্ভাবনা
এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই বাইরে যাওয়ার আগে প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখুন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.