Yuva shakti: চালু হল ‘যুবশক্তি’র পোর্টাল! জুন মাসেই কি মিলবে কড়কড়ে ৩ হাজার টাকা বেকার ভাতা?

Published : Jun 03, 2026, 08:18 AM IST

তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্প বন্ধ হয়ে রাজ্যে চালু হতে চলেছে যুব শক্তি প্রকল্প। এই নতুন প্রকল্পে বেকার যুবক-যুবতীরা মাসিক ৩০০০ টাকা করে ভাতা পাবেন। আপাতত, পুরনো যুবসাথী প্রকল্পের আবেদনকারীদের তথ্য যাচাই করেই এই নতুন ভাতা দেওয়া হবে।

PREV
16

তৃণমূল সরকার চালু করেছিল যুবসাথী প্রকল্প। রাজ্যের বেকার যুবক যুবতীদের মাসে দেওয়া হত ১৫০০ টাকা করে। তবে, তৃণমূল সরকার ক্ষমতায় থাকার একেবারে শেষ পর্বে চালু করেছিল এই ভাতা। যে কারণে আবেদন করলেও সকল উপভোক্তা পাননি যুবসাথীর টাকা।

26

এরপর রাজ্যের পালাবদল হতেই বদলেছে নানান চিত্র। যুবসাথী বন্ধ হয়ে চালু হতে চলেছে যুব শক্তি। ভোটেরা আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে জোর কদমে চলছে কাজ।

36

এদিকে ১ জুন থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া। ৩ জুন থেকে ঢুকবে টাকা। রাজ্যের মহিলারা এই ভাতার দরুন পাবেন ৩ হাজার করে। এদিকে যতদিন না এই অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে ততদিন চলবে লক্ষ্মীর ভাণ্ডার। এমনই জানিয়েছে শুভেন্দু সরকার।

46

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে চর্চার মাঝে খবরে এল যুবশক্তি ভরসা কার্ডের কথা। এই ভাতার আওতায় বাংলায় কর্মহীন যুবক যুবতীদের মাসিক ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। নতুন সরকার ঘোষণা করেছিল জুন থেকেই মিলবে এই টাকা।

56

এখন প্রশ্ন হল তাহলে কি যুবশক্তি ভরসা কার্ডের জন্য নতুন করে করতে হবে আবেদন? বর্তমানে জানা যাচ্ছে, আপাতত নতুন করে আবেদনের প্রয়োজন নেই। যুবসাথীর জন্য যারা আগে আবেদন করেছিলেন তাদের তথ্য যাচাই হবে। তারপর দেওয়া হবে ভাতা।

66

আপাতত বিজেপি সরকার যুবসাথীর ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্য যাচাই করার পরই যুবশক্তি ভরসা কার্ড নিয়ে নতুন করে কোনও ঘোষণা হবে বলে অনুমান।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories