
Digha Sea Beach : উত্তাল সমুদ্র দীঘা সহ পূর্ব মেদিনীপুরের উপকূলজুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই সমুদ্রের ঢেউ ক্রমশ বাড়তে থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করেছে প্রশাসন। হুইশেল ও সাইরেন বাজিয়ে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।
Digha Sea Beach : উত্তাল সমুদ্র দীঘা সহ পূর্ব মেদিনীপুরের উপকূলজুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই সমুদ্রের ঢেউ ক্রমশ বাড়তে থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করেছে প্রশাসন। হুইশেল ও সাইরেন বাজিয়ে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। সৈকতে মোতায়েন রয়েছে পুলিশ ও নুলিয়া বাহিনী। দীঘায় আকাশ মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইছে হালকা হাওয়া। উত্তাল সমুদ্র দেখতে অবশ্য সৈকতে ভিড় করেছেন বহু পর্যটক। সমুদ্রস্নান করতে না পেরে অনেকেই দীঘায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই বহু মৎস্যজীবী নিরাপদে ফিরে এসেছেন। মন্দারমণি ও তাজপুরেও চলছে পুলিশ ও নুলিয়া বাহিনীর নজরদারি। উত্তাল সমুদ্রের জেরে মন্দারমণির সমুদ্রতটের ছোট ছোট দোকানেও ঢুকে পড়েছে জল