TMC on Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করে বাংলায় ফের নির্বাচন করতে হবে...' কুণালের 'আজব' দাবিতে তোলপাড়!

TMC on Gyanesh Kumar: বাংলায় আবার নির্বাচন? SIR ও ভোটার তালিকা সংশোধন ঘিরে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক। নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে বড় মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য ঘিরে প্রশ্ন উঠছে

Share this Video

TMC on Gyanesh Kumar: বাংলায় আবার নির্বাচন? SIR ও ভোটার তালিকা সংশোধন ঘিরে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক। নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে বড় মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য ঘিরে প্রশ্ন উঠছে, কেন তিনি বাংলায় ফের নির্বাচনের প্রয়োজনের কথা বলছেন?

এই বিতর্ক আরও জোরালো হয়েছে নির্বাচন কমিশনের অন্দরে SIR সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনারের আপত্তির খবর প্রকাশ্যে আসার পর। রিপোর্ট অনুযায়ী, গত কয়েক মাসে SIR এবং ভোটার তালিকা সংক্রান্ত একাধিক বিষয়ে কমিশনের দুই সদস্য আপত্তি নথিভুক্ত করেছিলেন।

অন্যদিকে, নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, অভ্যন্তরীণ আলোচনায় মতপার্থক্য থাকা সিদ্ধান্ত গ্রহণের স্বাভাবিক অংশ এবং গত এক বছরে নেওয়া সিদ্ধান্তগুলি শেষ পর্যন্ত সর্বসম্মতভাবেই গৃহীত হয়েছে

তাহলে জ্ঞানেশ কুমারকে নিয়ে ঠিক কী বললেন কুণাল ঘোষ? বাংলায় ফের নির্বাচনের দাবি কেন উঠল? SIR নিয়ে নির্বাচন কমিশনের অন্দরের আপত্তির খবরের আসল বিষয় কী? আর ভোটার তালিকা নিয়ে বিতর্ক এখন কোন পর্যায়ে?

এই ভিডিওতে শুনুন কুণাল ঘোষের সম্পূর্ণ বক্তব্য এবং জানুন SIR, ভোটার তালিকা ও নির্বাচন কমিশনকে ঘিরে তৈরি হওয়া নতুন বিতর্কের বিস্তারিত।

Related Video