
নতুন সরকার আসার পরেই বাংলার প্রতিটি মেয়েকে ৩০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। পর পর ২ মাসে অনেকের অ্যাকাউন্টেই ঢুকে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। কিন্তু এই মহিলাদের অ্যাকাউন্টে কোনও ভাবেই ঢুকবে না অন্নপূর্ণার টাকা। কারা তাঁরা? কেন পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার? জেনে নিন…
মাসিক ৩০০০ টাকা করে সাহায্য পেলে উপকৃত হবেনন বাংলার লক্ষ লক্ষ মহিলারা। আগে লক্ষ্মীর ভাণ্ডারে ১৫০০ টাকা করে পেতেন সাধারণ শ্রেণির মহিলারা। সেই টাকা বেড়ে দ্বিগুণ করা হয়েছে। কিন্তু কারা পাবেন না এই টাকা? জানা গিয়েছে যে মহিলারা ট্যাক্স পে করেন সেই মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এ ছাড়াও যাদের নথিতে প্রচুর অমিল রয়েছে, ফোন নম্বর লিঙ্ক নেই তাদেরও টাকা ঢুকবে না বলে জানা গিয়েছে। যাদের ফোন নম্বরে গড়মিল রয়েছে বা ফোন নম্বরের সঙ্গে প্যানেরও লিঙ্ক নেই। তাদেরও টাকা ঢুকবে না বলেই জানা গিয়েছে।
আধারের সঙ্গে একটি বৈধ ফোন নম্বর অবশ্যই লিঙ্ক করতে হবে। না হলেই বাদ পড়ে যাবেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের থেকে। এই বিষয়ে স্পষ্ট করে বলে দিয়েছে রাজ্য সরকার।
এ ছাড়া যাদের অ্যাকাউন্টে প্রচুর ভুয় লেনদেন আছে তাদেরও নাম বাদ পড়ে যেতে পারে এই প্রকল্প থেকে। এরা চেষ্টা করলেও টাকা পাবেন না বলেই জানিয়েছে রাজ্য সরকার।
ইতিমধ্যেই দুই মাসে বহু মহিলারাই টাকা পেয়েছেন। যারা পাননি তাদের সমস্ত আবেদন ঠিক থাকলে তারা অগাস্ট মাসের শেষে টাকা পেয়ে যাবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.