Suvendu Adhikari On Rathyatra: মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাত ধরে উদ্বোধন, ইসকনের রথে ভক্তদের ঢল রাজপথে

Published : Jul 16, 2026, 12:08 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Suvendu Adhikari On Rathyatra 2026: কলকাতায় অবস্থিত ইসকনের রথের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কখন সেখানে পৌঁছবেন তিনি? রথযাত্রা উপলক্ষে আজ মুখ্যমন্ত্রীর কী কী কর্মসূচি রয়েছে? সম্পূর্ণ বিষয়ে জানতে পড়ুন বিস্তারিত প্রতিবেদন।।

Suvendu Adhikari On Rathyatra 2026: কলকাতায় শুরু হল ইসকনের রথযাত্রা, ভক্তদের ঢল শহরের রাজপথে। এবার রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই ইসকনের রথযাত্রার শুভ সূচণা হবে বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার ইসকনের রথযাত্রা অ্যালবার্ট রোডের মন্দির থেকে শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড়, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছোবে। প্রতি বছরই এই রথযাত্রায় হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়। এ বছর নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি বাড়ানো হয়েছে। এদিন দুপুর ১২টা নাগাদ ইসকনের রথযাত্রাস্থলে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ইসকনের রথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী:- 

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ইসকনের রথযাত্রার শুভ সূচনা হলেও বেশি পথ হাঁটবেন না মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, দুপুরে নিজের জেলা পূর্ব মেদিনীপুরে যেতে পারেন তিনি। সেখানে প্রতিবছরই বিভিন্ন রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহন করেন তিনি। ফলে বৃহস্পতিবার একঝাঁক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

 

 

এদিকে ইসকনের রথযাত্রা ঘিরে কলকাতার রাজপথে ভক্তদের ঢল। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিমূলক সঙ্গীত এবং উৎসবের আবহে কলকাতায় শুর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর ঐতিহ্যবাহী রথযাত্রা। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত রথযাত্রায় অংশ নিতে সমবেত হন। "হরে কৃষ্ণ, হরে রাম" মহামন্ত্রের ধ্বনিতে মুখরিত গোটা এলাকা। সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করে শোভাযাত্রা শুরু হয়। ফুল, আলোকসজ্জা ও নানা রঙের সাজে সজ্জিত রথ দেখতে রাস্তার দু'ধারে ভিড় জমান সাধারণ মানুষ। দেশ-বিদেশের বহু ভক্তও এই রথযাত্রায় অংশ নেন।

রথের সামনে কীর্তন, মৃদঙ্গ, করতাল এবং নৃত্যের মাধ্যমে ভক্তরা শ্রীকৃষ্ণের নামসংকীর্তনে মেতে ওঠেন। নারী, পুরুষ, শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষ উৎসাহের সঙ্গে রথের দড়ি টেনে এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনেকেই বিশ্বাস করেন, রথের দড়ি টানলে পুণ্য লাভ হয় এবং জীবনে শুভ ফল আসে। রথযাত্রাকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন এলাকায় উৎসবের আবহ। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষেরও অসুবিধা না হয়।

 

 

এছাড়াও ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, রথযাত্রা উপলক্ষে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ, ভজন-কীর্তন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শান্তি, সম্প্রীতি এবং মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতেই প্রতি বছরের মতো এ বছরও এই রথযাত্রার আয়োজন করা হয়েছে। কলকাতার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত ইসকনের রথযাত্রা প্রতি বছরই অসংখ্য মানুষের সমাগম ঘটায়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ভক্তদের উচ্ছ্বাস, আধ্যাত্মিক পরিবেশ এবং সুশৃঙ্খল আয়োজনে কলকাতার ইসকন রথযাত্রা উৎসবের সূচনা হয় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'টাকা ঢুকছে,... সবাই পাবেন..', অন্নপূর্ণা ভাণ্ডারের অগাষ্ট মাসের কিস্তি নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: ‘চেয়েছিল আমার হার্ট অ্যাটাক হোক' মদন চলে যেতেই কাকে নিশানা মমতার?