Thursday Forecast: ঘনাচ্ছে নিম্নচাপ অক্ষরেখা-ঘূর্ণাবর্ত, দক্ষিণের ৯ জেলায় সতর্কতা, কেমন থাকবে আবহাওয়া?

Published : Oct 08, 2026, 06:59 AM IST

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ অক্ষরেখার জেরে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটছে। এর ফলে মহালয়া পর্যন্ত কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

PREV
15

ক্রমে বদলে যাচ্ছে আবহাওয়া। কদিন রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছিল। এবার ফেরে দেখা দেবে দুর্যোগের মেঘ। বুধবারও একাধিক জেলায় হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

25

জানা গিয়েছে, শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত আছে। এর জেরে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি।

35

হাওয়া অফিসের বুলেটিন অনুসারে, মহালয়া পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বঙ্গে। এদিকে আজ সারাদিনই কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েক জায়গায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি।

45

আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এদিন দুর্যোগের জন্য বিশেষ সতর্কতা জারি আছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুরে। বৃষ্টি হবে কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর দিনাজপুর জেলায়।

55

আজ হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ প্রতিটি জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সব ঝড় বৃষ্টি। এই সকল জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories