লটারির কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ

Published : Jul 13, 2026, 10:41 AM IST
Tirthankar Ghosh son of former Panihati MLA Nirmal Ghosh was arrested by the Khardah police

সংক্ষিপ্ত

গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে ও পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ(Tirthankar Ghosh)। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। এ বছরের বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর। সোমবারই তাঁকে আদালতে পেশ করা হবে।

গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে ও পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ(Tirthankar Ghosh)। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। এ বছরের বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর। সোমবারই তাঁকে আদালতে পেশ করা হবে। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা এবং লটারির এক কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলেকে।

দু’বছর আগে এক ব্যক্তির কাছ থেকে লটারির টিকিট আত্মসাতেরও অভিযোগ ওঠে পিতা-পুত্রের বিরুদ্ধে। লটারি প্রাপকের থেকে ১ কোটি টাকা মারধর করে নিয়ে নেন প্রাক্তন বিধায়কের পুত্র। তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া-সহ একাধিক অভিযোগে খড়দা থানায় অভিযোগ দায়ের হয়। কিন্তু তীর্থঙ্করের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পার্থ সরকার নামে ওই যুবকের আরও অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লটারির টিকিট কেড়ে নেন তৃণমূল বিধায়ক ও তাঁর ছেলে। বন্দুক দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয়। যুবকের দাবি, ওই সময় পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও শুধুমাত্র হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়নি। কোনও পদক্ষেপও করা হয়নি। রাজ্যে পালা বদলের পর, খড়দা থানায় নির্মল ঘোষ, তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ, পানিহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস ও হোটেল মালিক সুশান্ত সরকারের নামে অভিযোগ দায়ের করেন পার্থ। অভিযোগ পেয়েই হোটেল মালিক সুশান্ত সরকারকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকেও গ্রেফতার করা হয়, বর্তমানে তিনি জেল হেফাজতে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তীর্থঙ্কর। তিনি বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন। এর পর থেকেই তাঁর ও প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে পুরনো মামলাগুলির তদন্তে গতি আসে। পুলিশ জানায়, লটারি-সংক্রান্ত মামলায় দীর্ঘ দিন ধরেই তীর্থঙ্করের খোঁজ চলছিল। মোবাইলের টাওয়ার লোকেশন ট্রাক করতে শুরু করে পুলিশ। শেষে রবিবার গভীর রাতে গ্রেফতার হলেন নির্মলের পুত্র তীর্থঙ্কর। আরজি কর কাণ্ডে নাম জড়িয়েছিল পানিহাটির প্রাক্তন বিধায়কের। সম্প্রতি তাঁকে ঋতব্রত শিবিরে দেখা যায়। শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল গোষ্ঠীর বৈঠকস্থলে দেখা যায় পানিহাটির প্রাক্তন বিধায়ককে। তার পর থেকেই নির্মলদের গ্রেফতারির দাবি উঠতে শুরু করে। রাজ্যের মন্ত্রী অর্জুন সিং ও পানিহাটির বিধায়ক তথা অভয়ার মা নির্মলের গ্রেফতারির দাবিতে সরব হন। যদিও নির্মলের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ration Update: রেশন কার্ডে বড় ধাক্কা! কমছে বরাদ্দ, তালিকা থেকে বাদ পড়ছে হাজার হাজার নাম
কারা আর পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার? সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! দেখুন