TMC Candidate List: ভোট ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, নন্দীগ্রামে কে! জানুন টিকিট পাচ্ছেন কারা

Published : Mar 15, 2026, 02:47 PM IST
mamata abhishek

সংক্ষিপ্ত

TMC Candidate List: আজ বিকেল ৪টে-য় দিল্লিতে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে কমিশন। খুব সম্ভবত, ২২ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে তিন দফায় ভোটগ্রহণ হতে চলেছে। বেশিরভাগ মন্ত্রী- বিধায়কই টিকিট পাচ্ছেন। সবার নজরে নন্দীগ্রাম।

TMC Candidate List: আজ, রবিবার বিকেল ৪টে-তে দিল্লিতে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে কমিশন। খুব সম্ভবত, ২২ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে তিন দফায় ভোটগ্রহণ হতে চলেছে। কমিশনের ভোট ঘোষণা পরেই রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। খুব সম্ভবত আজ, রবিবার সন্ধ্য়াতেই তৃণমূল ভবনে প্রার্থীদের নাম জানিয়ে সাংবাদিক সম্মেলনে করা হবে। বিজেপি, বাম, কংগ্রেসের আগেই প্রার্থী ঘোষণা করে টানা চারবার রাজ্যে ক্ষমতায় আসার লড়াইয়ে নামছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল। এবার বিভিন্ন কেন্দ্রে সমীক্ষা করার পর তৃণমূলের প্রার্থী ঠিক করেছে বলে খবর। দলীয় সূত্রে খবর, অন্তত ৩০টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে দু তিন জনের নাম নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। তবে শেষ কথা বলেছেন মমতাই।

বিধায়করা সবাই টিকিট পাবেন?

এবার তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে চলেছেন বেশ কয়েকজন টলিউড তারকা, বিশিষ্টজনেরা। উত্তরবঙ্গে বেশ কয়েকজন নতুন মুখ দেখা যেতে পারে। ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রার্থী হওয়া নিশ্চিত। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলিতে বেশিরভাগ তৃণমূল বিধায়কই টিকিট পাবেন। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুরেও অধিকাংশ তৃণমূল বিধায়ক টিকিট পাচ্ছেন।

নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী কে

 সবার নজরে নন্দীগ্রাম। গতবার নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কাছে সম্মানের লড়াইয়ে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ২০২৪ লোকসভা ভোটেও নন্দীগ্রামে বিজেপির কাছে পিছিয়ে ছিল তৃণমূল। এবার শুভেন্দুর থেক নন্দীগ্রাম ছিনিয়ে নিতে মরিয়া রাজ্যের শাসক দল। নন্দীগ্রাম থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের দাঁড়ানো নিয়ে জল্পনা চলছে। তবে শেষ পর্যন্ত নন্দীগ্রামে শুভেন্দু বনাম অভিষেক হয় কি না সেটা দেখার। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হিসেবে দেবাংশু ভট্টাচার্যের নাম নিয়েও আলোচনা। ২০২৪ লোকসভা ভোটে তমুলক থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরেছিলেন দেবাংশু।

স্থানীয় বড় নামে জোর 

২০২৪ লোকসভা ভোটের মডেলে জেলার বড় নেতাদের প্রার্থী করা হবে। দক্ষিণবঙ্গে জেলাগুলিতে সংগঠনের পিছনে পরিশ্রম করা লড়াকুদের প্রার্থী করা হতে পারে। বিজেপি থেকে তৃণমূল আসা বিধায়কদের বেশিরভাগই টিকিট পাচ্ছেন। তবে এক-দুজনের কেন্দ্র বদল হতে পারে। গত দুটি বিধানসভা জেতা বিজেপির আসনগুলিতে তারকা প্রার্থীদের টিকিট দেওয়া হতে পারে। তৃণমূলের তালিকায় উত্তরবঙ্গে একাধিক চমক থাকতে চলেছে। নদিয়া, উত্তর ২৪ পরগণা ও মালদায় দাঁড়াতে পারেন জেলার বড় নেতারা। মতুয়া গড়ে প্রার্থী বাছাইয়ের আগে স্থানীয় বড় নামদের গুরুত্ব দেওয়া হয়েছে। বেহালা পশ্চিমে টিকিট পাচ্ছেন না প্রাক্তন মন্ত্রী তথা সেখানকার পাঁচবারের বিধায়ক পার্থ চট্টোপাধ্য়ায়। 

পার্থ চট্টোপাধ্য়ায়ের পরিবর্তে বেহালায় কে

বেহালা পশ্চিমে কোনও স্থানীয় দাপুটে কাউন্সিলর টিকিট পেতে পারেন। বেহালা পশ্চিমে ফের রত্না চট্টোপাধ্য়ায়ের টিকিট পাওয়া নিশ্চিত। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জেলাস্তরের নেতাদের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি। তৃণমূলের সবচেয়ে বড় চিন্তা পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, ও দার্জিলিং নিয়ে। জলপাইগুড়ি, কোচবিহার, নদিয়া নিয়েও অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল। তবে এরপরেও রাজ্যে টানা চতুর্থবার সরকার গড়তে আত্মবিশ্বাসী তৃণমূল।

তৃণমূলের প্রার্থী তালিকায় সবার নজরে যে দশ কেন্দ্র

নন্দীগ্রাম, বেহালা পশ্চিম, বালিগঞ্জ, ভাটপাড়া, খড়দহ, সিঙ্গুর, তমলুক, খড়গপুর সদর, ময়না, শিলিগুড়ি।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: নন্দীগ্রামে পদ্মে যোগের হিড়িক! শুভেন্দুর হাত ধরে তৃণমূল-সিপিএম ছেড়ে বিজেপিতে একঝাঁক মুখ
গিরিশ পার্কের ঘটনায় গ্রেফতার শুধুমাত্র বিজেপি কর্মীরাই, প্রতিবাদে থানা ঘেরাও সজল ঘোষের