TMC Crisis: তৃণমূলে বাড়ছে অভিষেক-বিরোধী সুর? বিদ্রোহের আবহে কী পদক্ষেপ নিচ্ছেন মমতা

Published : Jul 14, 2026, 12:59 PM IST

TMC Crisis: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্রমশ জোরালো হচ্ছে অভিষেক-বিরোধী স্বর। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্য়ায় কী পদক্ষেপ নিচ্ছেন? রইল বিস্তারিত রিপোর্ট

PREV
110
ভোট বিপর্যয়ের পরই বাড়ল ক্ষোভ

বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের অন্দরে অভিষেক-বিরোধী স্বরের ছড়াছড়ি দেখা যাচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি একাধিক নেতা-কর্মী শাসক শিবিরের দিকে ঝুঁকেছেন বলেও রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

210
রবীন্দ্রনাথ ঘোষের সরাসরি আক্রমণ

প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, অভিষেককে কিছুদিনের জন্য দল থেকে আলাদা বা সাইড করে দেওয়া উচিত। তাঁর দাবি, দিদি এই সিদ্ধান্ত নিলে পুরনো নেতা-নেত্রীরা ফের ফিরতে পারেন তৃণমূলে।

310
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কড়া আলটিমেটাম

শ্রীরামপুরের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন, দলনেত্রীকে হয় অভিষেককে বেছে নিতে হবে, নয়তো তাঁকে। অভিষেকের ব্যবহার নিয়েও তীব্র সমালোচনা করেছেন তিনি।

410
কাঠগড়ায় I-PAC

রবীন্দ্রনাথ ঘোষের মতো অনেক নেতার কথায়, তৃণমূলের এই বিপর্যয়ের নেপথ্যে রয়েছে নির্বাচন উপদেষ্টা সংস্থা আই-প্যাক এবং অভিষেকের অনভিজ্ঞতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই রাজ্যে এসেছিল আই-প্যাক। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের আসন কমলেও, আই-প্যাকের হাত ধরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করেছিল ঘাসফুল শিবির। কিন্তু এবার ভরাডুবি হয়েছে তাদের।

510
অনুব্রত মণ্ডলেরও পরোক্ষ নিশানা

মমতার একদা ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলও আই-প্যাককে কটাক্ষ করে বলেছেন, দিদির হাতে দল থাকলে এই অবস্থা হত না। ছোট থেকে রাজনীতি না করেই অভিষেক এই জায়গায় পৌঁছেছেন বলেও মন্তব্য করেছেন তিনি। বর্তমানে তিনি নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে, ছেড়েছেন মমতার সঙ্গ।

610
বিকাশ রায়চৌধুরীরও একই সুর

সিউড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা থাকলেও 'সেনাপতি'র প্রতি ভরসা নেই তাঁদের।

710
ঋতব্রতপন্থীদের অবস্থানও স্পষ্ট

শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্তোষ কুমার সিং-সহ ঋতব্রতপন্থী নেতাদের দাবি, কর্পোরেট তৃণমূলের নামে অভিষেক দলের ক্ষতি করেছেন। অভিষেক সরে গেলেই আসল ছবি স্পষ্ট হবে বলে মন্তব্য তাঁর।

810
একাধিক প্রবীণ নেতার দূরত্ব বৃদ্ধি

রবীন্দ্রনাথ ঘোষ, অনুব্রত মণ্ডলের মতো প্রবীণ তৃণমূল নেতারা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বজায় রাখছেন বলে জানা যাচ্ছে।

910
মমতার আংশিক পদক্ষেপ

দলের অন্দরে তীব্র ক্ষোভের মুখে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে পুরোপুরি না সরালেও তাঁর ক্ষমতা কিছুটা খর্ব করেছেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি ডেরেক ও'ব্রায়েন এবং দোলা সেনকে যুগ্ম সম্পাদক পদে নিয়োগ করেছেন তিনি, যাকে অভিষেকের ওপর নজরদারি বাড়ানোর ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

1010
অভিষেককে সরানোর কোনও চূড়ান্ত ইঙ্গিত এখনও নেই

এত ভাঙা-গড়া, বিদ্রোহ এবং ঘনিষ্ঠদের দূরে সরে যাওয়ার মধ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সরানোর কোনও স্পষ্ট ইঙ্গিত এখনও পর্যন্ত দেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories