বাংলা এগিয়ে দিল বিজেপিকে! ৪০ বছর পরে রাজ্যসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় শাসক দল

Published : Jul 14, 2026, 11:46 AM IST

রাজ্যসভায় ফের একক সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা তৈরি হল শাসকদল বিজেপির সামনে, প্রায় চার দশক পর। পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচনে জয়ে রেকর্ড হতে পারে সংসদের উচ্চকক্ষে। ঠিক কী সমীকরণের জেরে তৈরি হচ্ছে এই সম্ভাবনা, জেনে নিন বিস্তারিত।

PREV
18
বাংলার তিন আসনে কার্যত নিশ্চিত জয়

বিরোধীরা প্রার্থী না দেওয়ায় বিজেপি মনোনীত সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেবের রাজ্যসভায় পুনর্নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। সম্প্রতি তিন জনই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিকেলে বিজেপিতে যোগ দিয়েই সন্ধ্যাতেই রাজ্যসভার টিকিট পান তিন জন।

28
জিতলে ১১৭-তে পৌঁছবে বিজেপির আসনসংখ্যা

তিনটি আসনে জয়ী হলে রাজ্যসভায় বিজেপির মোট আসনসংখ্যা বেড়ে দাঁড়াবে ১১৭, যা হবে দলের সর্বকালের সর্বোচ্চ সংখ্যা। যদিও তাদের জয় নিশ্চিত। কারণ এখনও পর্যন্ত রাজ্যের প্রধান বিরোধী দল প্রার্থী দেয়নি। তবে তৃণমূল প্রার্থী দেওয়াক মত পরিস্থিতিতে নেই। দলীয় কোন্দলে দেরবার ঘাসফুল শিবির। বিধানসভা নির্বাচনের পরই ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল।

38
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার থেকে মাত্র ছয় আসন দূরে

২৪৫ আসনের রাজ্যসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২৩টি আসন। ১১৭-তে পৌঁছে বিজেপি সেই লক্ষ্য থেকে মাত্র ছয়টি আসন দূরে থাকবে। প্রায় ৪ দশক পরে রাজ্যসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে শাসক দল। এর আগে এই রেকর্ড ছিল কংগ্রেসের।

48
এনডিএ-র মোট শক্তি দাঁড়াবে ১৫২

বাংলার তিনটি আসনে জয় পেলেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের মোট আসনসংখ্যা বেড়ে হবে ১৫২। বর্তমানেও বিজেপি রাজ্যসভায় সবথেকে বড় দল।

58
সংবিধান সংশোধনীর জন্য প্রয়োজন আরও ১২ সাংসদ

লোকসভার মতোই রাজ্যসভাতেও সংবিধান সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ ১৬৪ সাংসদের সমর্থন। তাই এখনই বিজেপি সংবিধান সংশোধন করতে পারবে না। বাংলার তিন আসন দখলের পর মোদী সরকারের প্রয়োজন হবে আর মাত্র ১২ জন সাংসদের সমর্থন।

68
শেষ বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মিলেছিল ১৯৮৬ সালে

সংসদের উচ্চকক্ষে শেষ বার কোনও একক রাজনৈতিক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ১৯৮৬ সালে, তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস আমলে।

78
আপ সাংসদদের যোগদান এবং অন্যান্য রাজ্যের অঙ্ক

রাঘব চাড্ডার নেতৃত্বে সাত জন আপ সাংসদের বিজেপিতে যোগদান, মধ্যপ্রদেশে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের মাধ্যমে জয়ও এই সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

88
বাংলায় তৃণমূল সাংসদদের পদত্যাগ-দলত্যাগই নির্ণায়ক

পশ্চিমবঙ্গে তিন তৃণমূল সাংসদের পদত্যাগ এবং দলত্যাগের ঘটনাই মূলত এই তিনটি আসনের উপনির্বাচনের পথ প্রশস্ত করেছে, যার জেরে চার দশকের পুরনো ইতিহাসের পুনরাবৃত্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories