West Bengal Election Result 2026: "কেন হেরে গেলাম?" কোর্টে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব! অনেক পরাজিত প্রার্থীই পালাচ্ছেন

Published : May 25, 2026, 10:22 PM ISTUpdated : May 25, 2026, 11:06 PM IST
West Bengal Election Result 2026: "কেন হেরে গেলাম?" কোর্টে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব! অনেক পরাজিত প্রার্থীই পালাচ্ছেন

সংক্ষিপ্ত

West Bengal Election Result 2026: ফল ঘোষণার দিনই তিনি গণনাকেন্দ্র লুঠের কথা জানান। মমতা অভিযোগ তোলেন, অন্তত ১৫০টি কেন্দ্রে তৃণমূলকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এমনকি, রবিবার সোশ্যাল মিডিয়াতে লাইভে এসেও মুখ্যমন্ত্রী সেই একই ইঙ্গিত দেন। সঙ্গে এটাও উল্লেখ করেন যে, তৃণমূল কংগ্রেস এবার মামলার পথে হাঁটবে।

West Bengal Election Result 2026: "কেন হেরে গেলাম?" কোর্টে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব (tmc)। অন্তত এইরকমটাই জানা যাচ্ছে। প্রসঙ্গত, রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফলকে একেবারেই আনুষ্ঠানিকভাবে মেনে নেননি তৃণমূলের উচ্চ নেতৃত্ব এবং নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)।

কোর্টে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব!

এই প্রসঙ্গে ফল ঘোষণার দিনই তিনি গণনাকেন্দ্র লুঠের কথা জানান। মমতা অভিযোগ তোলেন, অন্তত ১৫০টি কেন্দ্রে তৃণমূলকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এমনকি, রবিবার সোশ্যাল মিডিয়াতে লাইভে এসেও মুখ্যমন্ত্রী সেই একই ইঙ্গিত দেন। সঙ্গে এটাও উল্লেখ করেন যে, তৃণমূল কংগ্রেস এবার মামলার পথে হাঁটবে।

সেই মোতাবেক মামলার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে গোলমাল পেকেছে অন্য জায়গায়। সূত্রের খবর, একাধিক পরাজিত প্রার্থী এই নির্বাচনী পিটিশন দায়ের করার বিষয়টির মধ্যে নিজেদেরকে জড়াতেই চাইছেন না। 

তৃণমূল এখানে ঘুরে দাঁড়ানোর জন্য আইনের রাস্তায় হাঁটতে চাইছে, সেই জায়গা থেকেই কার্যত, কার্যত পালিয়ে যাচ্ছেন খোদ দলের সৈনিকরাই। তৃণমূল সূত্রে জানা গেছে, সবদিক বিবেচনা করে দেখে যা বোঝা গেছে, মোট ৫০টির বেশি আসন নিয়ে নির্বাচনী পিটিশন দাখিল করার মতো তথ্য জোগাড় করা সম্ভব হয়েছে। 

অনেক পরাজিত প্রার্থীই পালাচ্ছেন?

কিন্তু মুশকিলটা হচ্ছে, বেশ কয়েকটি কেন্দ্রের ক্ষেত্রে আসল জায়গাতেই তো গলদ। যেমন কল্যাণবাবু সরাসরি আঙুল তুলেছেন, প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা জাঙ্গিপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তীর দিকে। তাঁকে নির্বাচনী পিটিশন দায়ের করার কথা বলা হয়। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি বলে খবর।

এমনিতেই গণনা সংক্রান্ত বিষয়ে তৃণমূলের একাধিক অভিযোগ রয়েছে। শুধু বন্দ্যোপাধ্যায় নন, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছেন যে, বহু জায়গায় ইভিএমের সিলে থাকা ১৭-সি ফর্মের নম্বরই মেলেনি। শুধু তাই নয়, ইভিএম-এর চার্জ বেশি থাকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফ থেকে। 

এবার সেইসব তথ্যকে সামনে রেখেই যখন মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখনই একাধিক পরাজিত তৃণমূল প্রার্থী বেঁকে বসছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

অভিষেকের উত্তর দেওয়ার অভ্যাস নেই, বাড়ি ভাঙা নিয়ে তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের
কোন্নগরে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল TMC কাউন্সিলরের বেআইনি নির্মাণ