MAMATA BANERJEE TMC: মমতা বন্দ্যোপাধ্যায় কি ফের TMC-র আসল নাম ও জোড়াফুল প্রতীক ফিরে পাবেন? নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর সুপ্রিম কোর্টে মামলা, কী বলছে নিয়ম?
বিধানসভা ভোটের পরে কেটেছে মাত্র ৪ মাস। কিন্তু তারই মধ্যে বিপর্যস্ত মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিজের হাতে তৈরি তৃণমূল কংগ্রেস। দল ভেঙে তিন টুকরো। নাম আর প্রতীকও হাতছাড়া মমতার। দলীয় তহবিলও বর্তমানে প্রায় হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এখন প্রশ্ন মমতা কি আর ফিরে পাবেন তাঁর নিজের দলের প্রতীক আর নাম? কী হবে দলীয় তহবিলের?
210
মমতার নিজের তৈরি জোড়া ফুল প্রতীক
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে আঁকা জোড়াফুল বা ঘাসফুল প্রতীক। ১৯৯৮ সালে কংগ্রেস ছাড়ার পরই মমতা এই দল তৈরি করেছিলেন। প্রায় ২৮ বছর ধরে এটাই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রাজনৈতিক পরিচয় ছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে হারের ধাক্কা সামালোনোর আগেই প্রতীক আর নাম নিয়ে ধাক্কা খেলেন মমতা।
310
নাম-গোত্রহীন তৃণমূল কংগ্রেস
ঘাসফুল বা জোড়়া ফুল ছিল নির্বাচনী প্রতীক। আর দলের নাম ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস। অনেকে ছোট করে টিএমসি বা এআইটিসি-ও বলতো। কিন্তু এখন সেই দিন আর নেই।
উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূল কংগ্রেসকে নতুন প্রতীক আর নাম দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাই রেজিনগরে নির্বাচনে পুরনো প্রতীক আর নাম-এর প্রয়োজন নেই। আগামী দিনে কী হবে?
510
প্রতীক আর নাম নিয়ে বিবাদ
মমতা তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূলের মধ্যে নাম আর প্রতীক নিয়ে বিবাদ- প্রথম নয়। এর আগেও এইজাতীয় ঘটনা ঘটেছে। সম্প্রতী শিবসেনার মধ্যেই নাম আর প্রতীক নিয়ে লড়াই হয়েছে। অতীতে এই ঘটনার সাক্ষী ছিল ডিএমকে আর এআইডিএমকে। পরিস্থিতি সামাল দিতে আইনি ব্যবস্থাও রয়েছে।
610
নাম আর প্রতীকের সিদ্ধান্ত কে নেবে?
বর্তমানে নাম আর প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের হাতে নেই। বর্তমানে নির্বাচন কমিশনের পাশাপাশি সেই সিদ্ধান্ত নিতে পারে আদালতও। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় নাম আর প্রতীক ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। ফলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শীর্ষ আদালতের হাতেই।
710
সংসদীয় নিয়ম
১৯৯৬ সালে নির্বাচনী প্রতীক আইনের ১৫ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত রাজনৈতিক দলের দুই বা তারও বেশি গোষ্ঠী নিজেদের সেই দল বলে দাবি করলে বিষয়টি নিষ্পত্তির ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের হাতে রয়েছএ। কমিশন দুই পক্ষের কথা শুনে তাদের সাংগঠনিক ও আইনসভায় শক্তি-সহ বিভিন্ন তথ্য বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে।
810
১৯৭১ সালের নিয়ম
এই ক্ষমতার সাংবিধানিক বৈধতা ১৯৭১ সালের সাদিক আলি বনাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মামলায় সুপ্রিম কোর্টও বহাল রেখেছিল। সাদিক আলির মামবার পরে এই বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। কোন গোষ্ঠীর সঙ্গে বিধায়ক, সাংসদ, দলের সাংগঠনিক কাঠামোর সংখ্যাগরিষ্ঠ অংশ রয়েছে- সেটি গুরুত্ব দেওয়া হয়েছে।
910
মমতা শিবিরের নতুন প্রতীক
মমতা শিবিরের প্রার্থীরা লড়বেন 'ফুটবল খেলোয়াড়' প্রতীকে, দলের নাম হচ্ছে 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'। মমতার তৃণমূলের সঙ্গে এবার থেকে জুড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।
1010
ঋতব্রত শিবিরের নতুন প্রতীক
ঋতব্রতের প্রার্থীরা লড়বেন 'খাম' প্রতীকে, তাঁদের দলের নাম হচ্ছে 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস'। প্রথম থেকেই ঋতব্রত শিবির দাবি করে আসছে তাঁরা আলোচনার মাধ্যমে যাবতীয় সিদ্ধান্ত নেন। গণতান্ত্রিক পদ্ধতিতেই বিশ্বাস করেন। সেইমতই তাদের নামের সঙ্গে জুড়ল গণতান্ত্রিক শব্দ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.