TMC News: এ কী চলছে তৃণমূলের অন্দরে! এমএলএ হোস্টেলের বৈঠকে ওরা কারা? গৃহযুদ্ধে নতুন অনুঘটক

Published : Jun 01, 2026, 11:55 PM IST
TMC News: এ কী চলছে তৃণমূলের অন্দরে! এমএলএ হোস্টেলের বৈঠকে ওরা কারা? গৃহযুদ্ধে নতুন অনুঘটক

সংক্ষিপ্ত

TMC News: সবমিলিয়ে, মোট ১৫-১৬ জন বিধায়ক সোমবার সন্ধ্যার বৈঠকে আসেন বলে সূত্রের খবর। জল্পনা চলছে, আগামী ২-১ দিনের মধ্যেই রাজ্য বিধানসভার স্পিকারকে তারা চিঠি দিতে পারেন। তাহলে কি তৃণমূল ভেঙে রাজ্যে নতুন দল তৈরি হচ্ছে? সূত্র মারফত জানা যাচ্ছে, দল থেকে দূরত্ব বাড়িয়েছেন বহু বিধায়ক। সেই সংখ্যাটা নেহাত কম নয়।

TMC News: গৃহযুদ্ধে এবার নতুন অনুঘটক। তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত হয়েছেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা (tmc news)। তারা নাকি অন্য দল গড়বেন? কান পাতলেই শোনা যাচ্ছে সেইসব কথা (west bengal tmc latest news)। 

সেই আবহেই এবার কলকাতার এমএলএ হোস্টেলে ঋতব্রত এবং সন্দীপনের সঙ্গে বৈঠক সেরে নিলেন জাভেদ খান এবং শিউলি সাহারা। অনেকে বলছেন, এ কী চলছে তৃণমূলের অন্দরে! এমএলএ হোস্টেলের বৈঠকে ওরা কারা? কার্যত, গোপন বৈথক। দলের ভিতর দল, লবিবাজি চলছে বলে সূত্রের খবর। 

এ কী চলছে তৃণমূলের অন্দরে!

শিউলি সাহা এমএলএ হোস্টেলে নিজের ঘর দেখতে এসে বলে গেলেন, “বিধায়ক বহিষ্কৃত নয়। দল থেকে বহিষ্কৃত।” বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য। রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী ৫০ জন তৃণমূল বিধায়ক মঙ্গলবারই স্পিকারের কাছে চিঠি জমা দিতে পারেন।

শোনা যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা বানিয়ে প্রকৃত তৃণমূল তকমা দিয়ে স্পিকারের কাছে সেই চিঠি দেওয়া হবে। এই মুহূর্তে তৃণমূলের জল মাপার কাজ চলছে। বাইপাসের ধারে একটি হোটেলে প্রথম বৈঠক এবং তারপর এমএলএ হোস্টেলে দ্বিতীয় বৈঠক। সেই বৈঠকে আবার মালদা এবং মুর্শিদাবাদের বিধায়করাও উপস্থিত ছিলেন। পাশাপাশি জাভেদ খান এবং শিউলি সাহাও যোগ দেন। 

এমএলএ হোস্টেলের বৈঠকে ওরা কারা?

সবমিলিয়ে, মোট ১৫-১৬ জন বিধায়ক সোমবার সন্ধ্যার বৈঠকে আসেন বলে সূত্রের খবর। জল্পনা চলছে, আগামী ২-১ দিনের মধ্যেই রাজ্য বিধানসভার স্পিকারকে তারা চিঠি দিতে পারেন। তাহলে কি তৃণমূল ভেঙে রাজ্যে নতুন দল তৈরি হচ্ছে? সূত্র মারফত জানা যাচ্ছে, দল থেকে দূরত্ব বাড়িয়েছেন বহু বিধায়ক। সেই সংখ্যাটা নেহাত কম নয়। এমনকি, রবিবার তৃণমূল নেত্রী তথা খোদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকই ভেস্তে যায়। তাহলে কি এবার রাজ্য রাজনীতিতে নতুন চমক সময়ের অপেক্ষা?

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

রাজারহাটে অনুমতি ছাড়া তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের মিছিল, পাল্টা অ্যাকশনে আইসিও
সন্তানের জন্য কি নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দেবেন? কোথায় বিনিয়োগ করবেন, জানুন