তৃণমূলের অন্দরেই কোন্দল নাকি অন্য সমীকরণ? নন্দীগ্রামে পঞ্চায়েতের প্রধান পদ ও সদস্য পদ থেকে ইস্তফা পবিত্র দম্পতির

Published : May 22, 2026, 12:12 PM IST
TMC Pabitra Kar Subhendu opponent in Nandigram has resigned from  Panchayat post along with wife

সংক্ষিপ্ত

Nandigram Politics: রাজ্য সরকার পাল্টানোর মাত্র এক মাসের মধ্যেই সস্ত্রিক ভোলবদল করলেন পবিত্র কর। নন্দীগ্রাম পঞ্চায়েতের সদস্যপদ থেকে স্ত্রী শিউলি করকে নিয়ে ইস্তফা দিলেন পবিত্র কর। 

ফলতার জাহাঙ্গির খানের রাস্তাতেই হাঁটালেন নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভরসা পবিত্র কর। রাজ্য সরকার পাল্টানোর মাত্র এক মাসের মধ্যেই সস্ত্রিক ভোলবদল করলেন পবিত্র কর। নন্দীগ্রাম পঞ্চায়েতের সদস্যপদ থেকে স্ত্রী শিউলি করকে নিয়ে ইস্তফা দিলেন পবিত্র কর। তাঁদের পদত্য়াগের মধ্য দিলেই নন্দীগ্রাম পঞ্চায়েতে শেষ হল কর দম্পতির অবসান।

পদত্যাগের কারণ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৫ মে নন্দীগ্রাম-২ নম্বর ব্লকের বিডিও-র কাছে পদত্যাগপত্র জমা দেন পবিত্র কর ও তাঁর স্ত্রী শিউলি কর। ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাঁদের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও মনে করা হচ্ছে।

নেপথ্য কাহিনি

তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন পবিত্র কর। নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণার দিন দুপুরেই আনুষ্ঠানিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যান তিনি। যদিও একটা সময় নন্দীগ্রামে পবিত্র করের পরিচিতি ছিল শুভেন্দু-ঘনিষ্ঠ হিসেবেই। যাইহোক বিজেপির টিকিটে পবিত্র আর শিউলি পঞ্চায়েত নির্বাচনে জেতেন। নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর বুথ থেকে জয়ী হয়ে সদস্য ছিলেন পবিত্র কর। অন্যদিকে, একই পঞ্চায়েতের ৭ নম্বর বুথ থেকে জিতে প্রধানের চেয়ারে বসেন তাঁর স্ত্রী শিউলি কর। পঞ্চায়েত বিজেপির টিকিটে প্রার্থী হয়ে জিতলেও এতদিন পর্যন্ত নৈতিকতা বা আইনি জটিলতার দোহাই দিয়ে পদত্য়াগ করেননি। কিন্তু এবার তাঁরা সস্ত্রিক পদত্যাগ করেছেন। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন রাজনৈতিক চাপের কারণেই এই পদত্যাগ । অনেকেই আবার বলছেন, তৃণমূলের থেকে দূরত্ব তৈরি করতেই পঞ্চায়েতের পদ ছেড়েছেন দম্পতি। স্থানীয়দের ধারনা, শুভেন্দু অধিকারীর কাছে হেরে পরাজয়ের গ্লানি ও রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই আইনি জটিলতা ও রাজনৈতিক চাপ এড়াতেই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছে।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

আজই বদলাবে আবহাওয়া! কলকাতার পাশাপাশি দক্ষিণের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ
Sealdah Local Train: শিয়ালদা ডিভিশনে একাধিক স্পেশাল ট্রেন চলবে, দেখে নিন রুট ও টাইম টেবিল