অমিত শাহের জন্য মেনু ঠিক করে দিল তৃণমূল, তালিকায় কষা মাংস, ইলিশ ভাপা-সহ আর কী কী?

Published : Apr 02, 2026, 04:33 PM IST
tmc recommend Muri Ghonto  Ilish Bhapa  Kosha Mangsho for amit shah as he said will spend 15 days in west bengal

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার হাজরার সভামঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে তিনি বাংলায় ১৫ দিন থাকবেন। বলেন, “পশ্চিমবঙ্গের ভোটে ১৫ দিন আমি এই রাজ্যেই থাকব। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাব। আজ আমাদের প্রার্থীদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনোনয়নের জন্য আমি এসেছি।”

বৃহস্পতিবার হাজরার সভামঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে তিনি বাংলায় ১৫ দিন থাকবেন। বলেন, “পশ্চিমবঙ্গের ভোটে ১৫ দিন আমি এই রাজ্যেই থাকব। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাব। আজ আমাদের প্রার্থীদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনোনয়নের জন্য আমি এসেছি।” তাঁর এই মন্তব্য ঘিরেই তৎক্ষণাৎ সরব হয়ে ওঠে তৃণমূল শিবির। অমিত শাহকে খোঁচা দিয়ে পোস্ট করা হয়েছে দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

অমিত শাহকে ‘বাংলা সফরে’ স্বাগত জানিয়ে খানিক রসিকতার সুরে বলা হয়েছে, "অমিত শাহ বাংলায় ১৫ দিন কাটানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বেশ। বাংলা পর্যটকদের দুহাত বাড়িয়ে স্বাগত জানায়। আপনার যতক্ষণ খুশি, ততক্ষণই থাকুন। আর আমাদের সেরা কিছু সুস্বাদু খাবার চেখে দেখতে ভুলবেন না যেন।" এই লেখার নীচেই কয়েকটি বাঙালি রান্নার পদের নাম লেখা হয়েছে। এই রান্নার পদগুলি অমিত শাহ যাতে খেয়ে দেখেন তার সুপারিশ করা হয়েছে। সেই পদগুলি হল-মুড়ি ঘন্ট, পাবদা মাছের ঝাল, ইলিশ ভাপা, চিংড়ি মালাই কারি, ভেটকি পাতুরি, কষা মাংস।

 

 

বৃহস্পতিবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন শুভেন্দু অধিকারী। তার আগে হাজরা মোড় থেকে রোড শো শুরুর আগে বক্তৃতা করেন শুভেন্দু অধিকারী। হাজরা মোড়ে একটি মঞ্চ করা হয়। সেই মঞ্চে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সরাসরি আক্রমণ করে বলেন যে, তিনি গতবার নন্দীগ্রামে হেরেছিলেন এবং এবার তিনি ভবানীপুর এবং সমগ্র বাংলায় হারবেন। অমিত শাহ বলেন, আমাদের শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চাইছিলেন। আমি শুভেন্দুদাকে বললাম, শুধু নন্দীগ্রাম নয়। মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে। আর ওনার তো রেকর্ড আছেই। গত ভোটে মমতা সরকার তো গড়েছিলেন, কিন্তু নন্দীগ্রামে শুভেন্দুদার কাছে হেরে গিয়েছিলেন। এ বার মমতা গোটা রাজ্যে তো হারবেনই, ভবানীপুরেও হারবেন।"

তিনি বলেন যে শুভেন্দু অধিকারীর মনোনয়ন বাংলায় টিএমসির পতনের সূচনা করছে। শাহ জোর দিয়ে বলেন যে, নন্দীগ্রামের মানুষ এবার ইতিহাসের পুনরাবৃত্তি করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে উৎখাত করবে। তিনি দাবি করেন, "আমি সমগ্র বাংলা সফর করেছি। আমি যেখানেই গিয়েছি, একটাই আওয়াজ প্রতিধ্বনিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বিদায় জানান। নির্বাচনের আগে বাংলায় আসুন, যেখানেই যান, একই আওয়াজ প্রতিধ্বনিত হবে। সরকারকে বিদায় জানান এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানান।"

বাংলার জ্বলন্ত সমস্যাগুলো তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে, "বাংলার মানুষ টিএমসি-র তোলাবাজি এবং গুণ্ডামিতে পুরোপুরি অতিষ্ঠ। রাজ্যে ঘন ঘন বোমা বিস্ফোরণ এবং বেকারত্বে যুবকরা ব্যথিত। রাজ্যে ঘন ঘন বোমা বিস্ফোরণ নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।" তিনি অভিযোগ করেন যে, টিএমসি সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিয়েছে, যার ফলে রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে। শাহ যুবকদের প্রতিশ্রুতি দেন যে, বিজেপি সরকার বেকারত্ব দূর করবে এবং উন্নয়নের এক নতুন ঢেউ নিয়ে আসবে, যাতে বাংলা তার পূর্বের পরিচয় ফিরে পেতে পারে। পশ্চিমবঙ্গে পরিবর্তন হতে হবে। মোদীজির নেতৃত্বে এখানে বিজেপির সরকার তৈরি করতে হবে। পশ্চিমবঙ্গের সীমান্তকে সিল করে এ রাজ্য এবং গোটা দেশ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে তাড়াতে হবে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

SC on Malda Incident: মালদার ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট, CBI বা NIA-কে দিয়ে তদন্তের নির্দেশ
DA:মেসেজ এলেও ডিএ-র টাকা নেই! মহার্ঘ ভাতার দাবিতে ১২ April কালীঘাট অভিযান সরকারি কর্মীদের