TMC vs TMC: ৩৬০ কোটি টাকা থেকে ১৭টি পার্টি অফিস! সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূলের সওয়ালই ঋতব্রতর হাতিয়ার

Published : Aug 15, 2026, 02:26 PM IST

সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের সওয়ালের তথ্যকেই হাতিয়ার করে পাল্টা প্রশ্ন তুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ১৭টি অফিস, ভুতুড়ে কর্মী থেকে ৩৬০ কোটি টাকার হিসেব — কালীঘাটকে চরম অস্বস্তিতে ফেলল কোন কোন প্রশ্ন? জানুন বিস্তারিত।

PREV
19
তৃণমূল বনাম তৃণমূল

দিন যত যাচ্ছে কালীঘাট তৃণমূলের সঙ্গে ঋতব্রত তৃণমূলের দূরত্ব আরও বাড়ছে। ইতিমধ্যেই দলীয় ফান্ড নিয়ে দুই শিবিরের মামলা চলছে সুপ্রিম কোর্ট। আর সেই মামলায় বন্দ্যোপাধ্যায়ের দলের আইনজীবীর সওয়ালকেই হাতিয়ার করে বিরোধীপক্ষকে ধুয়ে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

29
অ্যাকাউন্ট ফ্রিজ় মামলা ঘিরে তৃণমূলে নতুন করে তরজা

সুপ্রিম কোর্টে তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ় মামলার শুনানিতে কালীঘাটের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কপিল সিব্বল, আর সেই বক্তব্য নিয়েই এবার পাল্টা প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

39
সিব্বলের দাবি ছিল আর্থিক বিড়ম্বনার

সুপ্রিম কোর্টে সিব্বল জানিয়েছিলেন, অ্যাকাউন্ট ফ্রিজ়ের জেরে দলের ১৭টি অফিসের ভাড়া মেটানো যাচ্ছে না, যার পরিমাণ মাসে প্রায় এক কোটি টাকা।

49
বেতন সংকটের কথাও তুলে ধরেছিলেন সিব্বল

তাঁর সওয়াল অনুযায়ী, প্রায় ২৫০ জন কর্মচারীর বেতনও আটকে রয়েছে, যাতে মাসে খরচ হয় ৫৩ লক্ষ টাকার বেশি।

59
সিব্বলের তথ্যকেই হাতিয়ার করলেন ঋতব্রত

সিব্বলের তোলা এই তথ্য-পরিসংখ্যানকেই এবার প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ত্র করে নতুন করে কাগজপত্র সাজানোর কাজ শুরু করে দিয়েছে ঋতব্রত শিবির।

69
১৭টি অফিস কোথায়? – প্রশ্ন ঋতব্রতের

সাংবাদিক বৈঠকে ঋতব্রত সরাসরি প্রশ্ন তোলেন, ১৭টি পার্টি অফিসের অস্তিত্ব নিয়েই তাঁদের সংশয় রয়েছে, যেখানে তাঁরা মাত্র দু-তিনটি অফিসের হদিশ জানেন।

79
৩৬০ কোটি টাকার হিসেব নিয়েও উঠল প্রশ্ন

ঋতব্রত শিবিরের আইনজীবীর দাবি, ভোটের ফল ঘোষণার পর মাত্র ২০ দিনের মধ্যে তৃণমূলের অ্যাকাউন্টে প্রায় ৩৬০ কোটি টাকা জমা পড়েছে, যার উৎস নিয়েও প্রশ্ন তোলা হয়েছে আদালতে।

89
কর্মী সংখ্যা নিয়েও সন্দেহ প্রকাশ

কর্মচারীর সংখ্যা ও তাঁদের বেতন নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা, আদালতের কাছে এই তালিকায় কোনো অসঙ্গতি আছে কিনা তা জানতে চাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

99
পাল্টা জবাব কালীঘাট শিবিরের

এই সব অভিযোগের জবাবে তৃণমূল সাংসদ দোলা সেন মন্তব্য করেন, সুপ্রিম কোর্টের বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি কোনো প্রশ্ন তুলতে রাজি নন, যা নিয়ে দুই শিবিরের সংঘাত আরও স্পষ্ট হয়ে উঠেছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories