Train Cancel: হাওড়া ডিভিশনে রবিবার প্রচুর ট্রেন বাতিল, লিস্টটা একবার চোখ বুলিয়ে নিন

Published : Mar 07, 2026, 01:33 PM IST
TRAIN CANCEL AND REGULATION FOR MAINTENANCE WORK IN HOWRAH DIVISION

সংক্ষিপ্ত

আবার একাধিক ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হবে রবিবার ৮ মার্চ। এছাড়াও, অনেক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

আবার একাধিক ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হবে রবিবার ৮ মার্চ। এছাড়াও, অনেক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, রবিবার ৮ মার্চ হাওড়া বিভাগের বিভিন্ন সেকশনে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং রক্ষণাবেক্ষণ কাজের কারণে ট্রেন চলাচলে নিম্নলিখিত ব্যবস্থা করা হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল

  • হাওড়া থেকে: ৩৭৮২৩, ৩৭৮২৭, ৩৭৮২৫, ৩৭০৫, ৩৭৬৫১, ৩৭২৩৭, ৩৭২৪১, ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৭, ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৭৯১৭, ৩৭৬১১।
  • ব্যান্ডেল থেকে: ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭৭৪৯।
  • শেওড়াফুলি থেকে: ৩৭০৫৬।
  • পান্ডুয়া থেকে: ৩৭৬১৪।
  • মেমারি থেকে: ৩৭৬৫২।
  • কাটোয়া থেকে: ৩৭৭৪৮, ৩৭৯২৪, ৩৫০৬১, ৫৩০১১।
  • আজিমগঞ্জ থেকে: ৫৩০১৪, ৩৫০৬২।
  • বর্ধমান থেকে: ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮৩৪, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩১১৫২।
  • চন্দনপুর থেকে: ৩৬০৩২, ৩৬০৩৪।
  • শিয়ালদহ থেকে: ৩২২৩৩, ৩২২৩৫, ৩১১৫১।
  • ডানকুনি থেকে: ৩২২৩৪, ৩২২৩৬।

এই ট্রেনগুলির সময় সূচিতে পরিবর্তন

১৩০১৬ জামালপুর–হাওড়া কবিগুরু এক্সপ্রেস জামালপুর থেকে ০৬:২৫ টার পরিবর্তে ০৮:২৫ টার সময় ছাড়বে।

৬৩১৪২ গোড্ডা–শিয়ালদহ মেমু গোড্ডা থেকে ০৯:৪৫ টার পরিবর্তে ১১:৪৫ টার সময় ছাড়বে।

১৩০১৫ হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেস হাওড়া থেকে ১০:৫৫ টার পরিবর্তে ১২:৪০ টার সময় ছাড়বে।

৬৩০৮১ রামপুরহাট–জসিডিহ মেমু রামপুরহাট থেকে ১২:২৫ টার পরিবর্তে ১৩:৪০ টার সময় ছাড়বে।

তাছাড়া, ১২৩৪৭ হাওড়া–রামপুরহাট শহিদ এক্সপ্রেস এবং ১৩০৩২ জয়নগর–হাওড়া এক্সপ্রেস ৮ তারিখে ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal Election: বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, সফর শেষেই ভোট ঘোষণা?
আজ থেকেই ব্যাঙ্কে ঢুকবে Yubasathi প্রকল্পের ১৫০০ টাকা, ধর্মতলায় বড় ঘোষণা মমতার