Train Cancel : টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল! বাতিল একাধিক লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

Published : Jul 11, 2026, 09:15 AM IST

Train Cancel : পূর্ব রেলের হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই ব্লকের কারণে হাওড়া-ব্যান্ডেল ও হাওড়া-বর্ধমান রুটের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে।

PREV
16
টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল

Train Cancel: এই বর্ষায় চরম হয়রানির মুখে পড়তে চলেছে অফিস ফেরত যাত্রীরা। একে বৃষ্টি তার মধ্যে দোসর হতে চলেছে ট্রেন। পূর্ব রেল জানিয়েছে যে, হাওড়া ডিভিশনে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। আগামী শনিবার ১১ জুলাই রাত ১১টা ৩০ মিনিট থেকে ১২ জুলাই রবিবার ভোর ৫ টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে ।

26
বাতিল হবে একাধিক ট্রেন

এই অবস্থার কারণে বাতিল হবে একাধিক ট্রেন। রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, হাওড়া - বর্ধমান ফাস্ট মেমু মেন লাইনের বদলে কর্ড লাইনে চলবে। যেমন আজ অর্থাৎ ১১ জুলাইয়ের হাওড়া থেকে ৩৭২৮৯ হাওড়া - ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে।

36
পূর্ব রেলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট

পূর্ব রেল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে যে, ডায়মন্ড পয়েন্ট ও ২৬১এ/২৬০বি নম্বর ক্রসিং ও ২৫৭ নম্বর ক্রসিংয়ের থিক ওয়েব স্যুইচ একই সঙ্গে বদল করা হবে। আর সেই কারণেই এই ৬ ঘণ্টার ট্রাফিক বন্ধ রাখা প্রয়োজন বলে জানানো হয়েছে।

46
ট্রেনের পথ বদল করা হবে

এই বিষয়ে পূর্ব রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, স্পেশাল বা দেরিতে চলা ট্রেন এবং ব্লক চলাকালীন নতুন চালু হওয়া ট্রেন, পার্সেল ট্রেন বা টিওডি যদি থাকে তবে ব্লক চলাকালীন সময়ের মধ্যে রাস্তাতেই সেই ট্রেনকে নিয়ন্ত্রণ করা হবে বা ওই ট্রেনের পথ বদল করা হবে।

56
দুঃখ প্রকাশ করেছে পূর্ব রেল

যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে, হাওড়া স্টেশনেই পাবলিক অ্যাড্রেস সিস্টেম মন দিয়ে শোনার জন্য একান্ত অনুরোধ করেছে পূর্ব রেল। নিত্য যাত্রীদের অসুবিধায় পড়ার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে পূর্ব রেল।

66
হাওড়া - ব্যান্ডেল লোকালও বাতিল

১২ জুলাই ব্যান্ডেল থেকে ছাড়া ৩৭২২২, ৩৭২২০, ৩৭২১৬, ও ৩৭২১৪ব্যান্ডেল - হাওড়া লোকাল ও হাওড়া থেকে ছাড়া ৩৭২১১, ৩৭২১৫, ও ৩৭২১৩ হাওড়া - ব্যান্ডেল লোকালও বাতিল হবে। এ ছাড়াও ১২ জুলাই, ট্রেন নম্বর ৬৩৫০১ হাওড়া - বর্ধমান ফাস্ট মেমু পথ পরিবর্তন করে হাওড়া - বর্ধমান মেইন লাইনের বদলে কর্ড লাইনে চলবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories