Train Cancel: লাইনে কাজের জন্য শিয়ালদায় একাধিক ট্রেন বাতিল, কবে-কত ঘণ্টা? জেনে নিন

Published : Sep 03, 2026, 05:00 PM IST
TRAINS CANCELLED FOR TRACK MAINTENANCE WORK OVER SEALDAH DIVISION

সংক্ষিপ্ত

শিয়ালদা স্টেশন এলাকায় রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য আবার ট্রেন বাতিল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর শনিবার রাত থেকে ও রবিবার সকাল পর্যন্ত রেললাইনে কাজের জন্য ৪২০ মিনিটের ট্র্যাফিক ব্লক নেওয়া হয়েছে। এই ব্লক চলবে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত।

শিয়ালদা স্টেশন এলাকায় রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য আবার ট্রেন বাতিল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর শনিবার রাত থেকে ও রবিবার সকাল পর্যন্ত রেললাইনে কাজের জন্য ৪২০ মিনিটের ট্র্যাফিক ব্লক নেওয়া হয়েছে। এই ব্লক চলবে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত। এই ব্লকের কারণে শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

রেললাইন ও পরিকাঠামোর নিরাপত্তা এবং যাত্রী পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যেই এই রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। তবে রাতের দিকে ব্লক নেওয়া হলেও এর প্রভাব রবিবার সকালের ট্রেন পরিষেবাতেও পড়তে পারে। ফলে ওই সময়ে যাত্রীদের স্টেশনে যাওয়ার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে শনিবার রাত এবং রবিবার ভোরে শিয়ালদহ থেকে যাতায়াতকারী যাত্রীদের এই পরিবর্তনের বিষয়টি মাথায় রাখতে বলা হয়েছে। ট্রেন বাতিলের কারণে যাত্রীদের বিকল্প পরিবহনের ব্যবস্থা করে রাখারও প্রয়োজন হতে পারে।

বাতিল ট্রেনসমূহ:

•শিয়ালদহ – হাবরা: ৩৩৬৫১ আপ, ৩৩৬৫৩ আপ/৩৩৬৫২ ডাউন, ৩৩৬৫৪ ডাউন

•শিয়ালদহ – কল্যাণী সীমান্ত: ৩১৩১১ আপ, ৩১৩১৩ আপ/৩১৩১২ ডাউন, ৩১৩১৪ ডাউন

•শিয়ালদহ – ডানকুনি: ৩২২১৩ আপ, ৩২২১৫ আপ, ৩২২১৭ আপ/৩২২১৪ ডাউন, ৩২২১৬ ডাউন, ৩২২১৮ ডাউন

•শিয়ালদহ – রানাঘাট: ৩১৬১৫ আপ/৩১৬২০ ডাউন

•শিয়ালদহ – ব্যারাকপুর: ৩১২১৩ আপ/৩১২১৪ ডাউন

•শিয়ালদহ – বারাসাত: ৩৩৪৩১ আপ/৩৩৪৩২ ডাউন

•শিয়ালদহ – দত্তপুকুর: ৩৩৬১৩ আপ/৩৩৬১৮ ডাউন

এছাড়াও, ৫৩১৭২ লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেনটি (যেটির যাত্রা ৫ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে শুরু হবে) দমদম জংশন পর্যন্তই চালানো হবে (অর্থাৎ দমদম জংশনেই যাত্রাপথ শেষ করবে)।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে। তবে ট্র্যাফিক ব্লকের সময় কোনও কারণে কাজের সময়সীমা পরিবর্তিত হলে তার ভিত্তিতে ট্রেন চলাচলেও পরিবর্তন হতে পারে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

'বিচার ব্যবস্থা এগোচ্ছে না'! RG Kar-কাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে আবারও 'হতাশা প্রকাশ' রত্না দেবনাথের
Birbhum News: মিষ্টি কিনছেন? সাবধান! সিউড়িতে অভিযানে ধরা পড়ল বড়সড় অনিয়মের হদিশ