কাল, সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে ২৯৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবেন ঘাসফুল শিবির। দলীয় সূত্রে খবর ইতিমধ্যেই প্রার্থী তালিকা তৈরি হয়েছে। শুধুমাত্র প্রকাশের অপেক্ষা।
210
অন্যপথে তৃণমূল
২০২১ সালে জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। এবারও সেই রকমই হবে, তেমনটাই খবর ছিল তৃণমূল কংগ্রেস সূত্রে। কিন্তু দলের পক্ষ থেকে জানান হয়েছে সোমবারই প্রকাশ করা হবে প্রার্থী তালিকা।
310
প্রার্থী নিয়ে জল্পনা
এবার মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কাদের প্রার্থী করবেন আর কাদের ভাগ্য শিকে ছিঁড়বে না তাই নিয়ে জল্পনা তৃণমূল কংগ্রেসের অন্দরে। এবার প্রার্থী তালিকায় বড় রকম রদবদল হতে পারে বলে খবর তৃণমূল কংগ্রেস সূত্রে।
তৃণমূল কংগ্রেসের অন্দরে জল্পনা কয়েক জন বিধায়ককে নিয়ে। তারা টিকিট পাবেন না বলেও সূত্রের খবর। যার মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০১১ সালের নির্বাচনে জেতার অন্যতম হাতিয়ার রিজওয়ানুর রহমানের দাদা রুকবানুর রহমান। তিনি চোপড়ার বিধায়ক। এবার তাঁকে প্রার্থী করা নাও হতে পারে। এই তালিকায় রয়েছে বেচারাম মান্নার স্ত্রীর কবরী মান্না। গতবার স্বামী-স্ত্রী পাশাপাশি দুই কেন্দ্রের প্রার্থী করেছিলেন মমতা। এবার কবরী টিকিট নাও পেতে পারেন।
510
আলোচনায় মদন মিত্র
রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ট বলেই পরিচিত। কামারহাটির বিধায়ক তিনি। এবার কামারহাটিতে তাঁকে প্রার্থী নাও করা হতে পারে। তাঁর কেন্দ্র বদল হওয়ার সম্ভাবনা প্রবল।
610
প্রতীকুর রহমান
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর সদ্য দলবদলু প্রতীকুর রহমনকে মগরাহাট বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করবে তৃণমূল। এই কেন্দ্রে তার জয়ের সম্ভাবনা প্রবল। মহেশতলা কেন্দ্রের বিধায়ক দুলাল দাস এবার লড়়বেন না। তাঁর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে তাঁর মেয়ে রত্না চট্টোপাধ্যায়কে।
710
বেহালার দুই প্রার্থী
বেহালা পূর্ব আর পশ্চিমে প্রার্থী করা হতে পারে দলে ফেরা শোভন চট্টোপাধ্যায় আর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই পার্থ এলাকায় মিটিং মিছিল করছেন। এবারও নিজের কেন্দ্রে দাঁড়াতে পারেন লাভলি মৈত্র।
810
আলোচনায় নন্দীগ্রাম
এবারও আলোচনায় রয়েছে নন্দীগ্রাম। গতবার এই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার এই কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। নন্দীগ্রামের মেয়ে হিসেবে পরিচিত শিউলি সাহাকে এই কেন্দ্রে দাঁড় করাতে পারে তৃণমূল। হারের বদলা নিতে শিউলি হতে পারেন মমতার অস্ত্র। মমতা ভবানীপুর কেন্দ্র থেকেই দাঁড়়াচ্ছেন. তেমনই ঠিক রয়েছে বলে জানিয়েছে সূত্র।
910
এলাকা বদল নয়
এবারও ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মত মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ট পুরনো নেতাদের এলাকা বদল হবে না। তাঁরা নিজের নিজের কেন্দ্রেই দাঁড়াতে পারেন। তবে বিধাননগরের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে নদিয়ার কোনও কেন্দ্র থেকে জিতিয়ে আনার চেষ্টা করতে পারেন মমতা।
1010
আলোচনায় কুণাল থেকে ইমন
প্রত্যেক নির্বাচনেই মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রার্থী তালিকায় বেশ চমক দিয়ে থাকেন। এবারও তা হতে পারে। আর সেই কারণে জল্পনায় উঠে এসেছে দুই সেলিব্রিটি ইমন আর পরমব্রতর নাম। তাদের প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে কুণাল ঘোষ আর দেবাংশু ভট্টাচার্যকে। দেবাংশুকে লোকসভা নির্বাচনেও প্রার্থী করেছিল তৃণমূল।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.