রাজ্য সরকারি কর্মীদের লটারি! সপ্তম বেতন কমিশনে ৩ গুণ বাড়তে পারে বেতন! কবে থেকে ঢুকবে টাকা?

Published : Mar 15, 2026, 07:32 PM IST

পশ্চিমবঙ্গ সরকার সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে। জেনে নিন কত শতাংশ বাড়তে পারে বেতন, কী এই ফিটমেন্ট ফ্যাক্টর এবং কবে থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত তথ্য এখানে।

PREV
18

পশ্চিমবঙ্গ বিধানসভায় ২০২৬ সালের বাজেট পেশের দিনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি রাজ্যে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠনের কথা ঘোষণা করেছেন, যা দীর্ঘ প্রতীক্ষিত ছিল।

28

এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর বেতন কাঠামোয় আমূল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বেতন বৃদ্ধিতে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’-এর জাদু নতুন বেতন কমিশনের সবথেকে আকর্ষণীয় দিক হলো 'ফিটমেন্ট ফ্যাক্টর'।

38

বিশেষজ্ঞ ও কর্মী সংগঠনগুলোর ধারণা, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে সামঞ্জস্য রাখতে রাজ্য সরকার ২.৯১ থেকে ৩.১৫ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করতে পারে। যদি এই ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয়, তবে কর্মচারীদের মূল বেতন (Basic Pay) এক লাফে প্রায় তিন গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।

48

সম্ভাব্য হিসেব অনুযায়ী, বর্তমানে কোনো কর্মীর মূল বেতন ১৮,০০০ টাকা হলে:

২.৯১ গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে নতুন মূল বেতন হবে: ৫২,৩৮০ টাকা।

৩.১৫ গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে তা পৌঁছাতে পারে: ৫৬,৭০০ টাকায়।

শুধুমাত্র মূল বেতনই নয়, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং মহার্ঘ ভাতা (DA)-র পরিমাণও।

58

কবে থেকে কার্যকর হবে এই নতুন বেতন?

তাত্ত্বিকভাবে, ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর শেষ হয়েছে এবং ১লা জানুয়ারি ২০২৬ থেকে সপ্তম বেতন কমিশনের কার্যকাল শুরু হওয়ার কথা। যদিও বাজেটে এই ঘোষণা করা হয়েছে, তবে বাস্তবে এটি কার্যকর হতে কিছুটা সময় লাগবে।

68

প্রথমে রাজ্য সরকারকে এই কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নাম সম্বলিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করতে হবে। এরপর কমিশন তাদের সুপারিশ জমা দেবে এবং অর্থ দপ্তর সবুজ সংকেত দিলে তা কার্যকর হবে। তবে আশার কথা হলো, এই নতুন বেতন কাঠামো 'রেট্রোস্পেকটিভ এফেক্ট' বা পূর্ববর্তী সময় (জানুয়ারি ২০২৬) থেকে কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

78

বর্তমান পরিস্থিতি ও মহার্ঘ ভাতা বাজেটে সপ্তম বেতন কমিশনের পাশাপাশি আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যার ফলে রাজ্যে ডিএ-র পরিমাণ ১৮ শতাংশ থেকে বেড়ে ২২ শতাংশে দাঁড়িয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের কর্মীদের সাথে ডিএ-র ফারাক এখনও প্রায় ৪০ শতাংশ রয়ে গেছে।

88

নির্বাচনী আচরণবিধির সংশয়

সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। কর্মচারীদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার ফলে 'আদর্শ নির্বাচনী আচরণবিধি'র কারণে কমিশন গঠনের প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories