দুর্নীতির অভিযোগে উত্তাল রায়গঞ্জ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলে তালা ঝুলল পঞ্চায়েত অফিসে

Published : Sep 30, 2020, 06:44 PM IST
দুর্নীতির অভিযোগে উত্তাল রায়গঞ্জ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলে তালা ঝুলল পঞ্চায়েত অফিসে

সংক্ষিপ্ত

বিজেপি পরিচালিত পঞ্চায়েতে 'দুর্নীতি' একে অপরের বিরুদ্ধে তৃণমূল সদস্যদের গোষ্ঠী কোন্দলের জেরে তালা ঝুলল পঞ্চায়েতে ঘটনায় উত্তেজনা ছড়াল রায়গঞ্জে  

কৌশিক সেন, রায়গঞ্জ:  হাতাহাতি-সংঘর্ষ-পথ অবরোধ, শেষপর্যন্ত পঞ্চায়েত অফিসে চলল বিক্ষোভ। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে তুমুল উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। একে অপরের বিরুদ্ধে হামলা ও দুর্নীতির অভিযোগ তুলেছেন দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা। 

আরও পড়ুন: মাদক কেনাবেচার অভিযোগে গ্রেফতার,৩১ বছর পর নির্দোষ প্রমাণিত হলদিয়ার মহিলা

রায়গঞ্জ ব্লকের রামপুর পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত। সম্প্রতি পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলে বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানান তৃণমূল সদস্য মলয় সরকার। আর যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই গৌতম সরকার আবার শাসকদলেরই রামপুর অঞ্চলের সভাপতি! তিনি পঞ্চায়েত সদস্যও বটে। অভিযোগকারী মলয় সরকারের দাবি, শুক্রবার সকালে পঞ্চায়েত অফিসে তাঁর উপর হামলা চালান গৌতম সরকার ও তাঁর অনুগামীরা।  হামলায় গুরুতর আহতও হন তিনি। এরপর সদলবদলে এলাকায় পথ অবরোধ শুরু করেন 'আক্রান্ত' তৃণমূল নেতা। এমনকী, পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ। ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন: কৃষি আইনের সমর্থনে বিজেপি-এর মিছিল, হুগলির বলাগড়ে জনজোয়ার

এদিকে  তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম সরকারের আবার দাবি, দলের ছ'জন সদস্যের মধ্যে মলয় সরকার বাকি সকলেই তাঁর পক্ষে রয়েছেন। দলের কোনও গোষ্ঠী কোন্দল নেই। মলয় একাই পঞ্চায়েতের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন। ঘটনাটি দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। এই দিনভর টান টান উত্তেজনা ছিল এলাকায়। রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: বিরাট খবর! এপ্রিলে ২ বার ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার, মে মাস থেকে বন্ধ হচ্ছে ভাতা?
West Bengal Weather: শুক্রের বিকেলে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতা-সহ আর কোন কোন জেলা?