বাড়ি পৌছে দেওয়ার নামে কিশোরীকে যৌন নির্যাতন, ঘটনায় ধৃত ২ প্রতিবেশি

Published : Jun 25, 2021, 10:20 PM IST
বাড়ি পৌছে দেওয়ার নামে কিশোরীকে যৌন নির্যাতন, ঘটনায় ধৃত ২ প্রতিবেশি

সংক্ষিপ্ত

কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ঘটনায় কাঠগড়ায় দুই প্রতিবেশি যুবক অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিস ধৃতদের কঠোর শাস্তির দাবি নির্যাতিতার  

প্রতিবেশি এক কিশোরীকে বাড়ি পৌছে দেওয়ার নাম করে যৌন নির্যাতনের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ২ জনই নির্যাতিতার প্রতিবেশি। ঘটনাটি ঘটেছে ইছাপুরের স্টোরবাজার এলাকায়। এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ২ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস। শুরু হয়েছে তদন্ত। 

জানা গিয়েছে, মেয়েটি বন্ধুর বাড়ি থেকে বাড়িতে ফেরার সময় কোনও গাড়ি না পাওয়ার ফলে অপেক্ষা করছিল স্টোর বাজারের সামনে । হঠাত্ টোটো নিয়ে আসে প্রতিবেশী দুই যুবক । তাঁদের একজন টোটোর চালক । মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে টোটোতে তুলে নেয় তারা । তখন টোটোতে দুই যাত্রীও ছিলো । যাত্রীরা নামার পর মুখে রুমাল চেপে অজ্ঞান করে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। মেয়েটি বাধা দিতে গেলে মারধর করা হয় বলেও অভিযোগ। পরে কিশোরীকে অচৌতন্য অবস্থায় বাড়িতেও ছেড়ে দিয়ে যায় অভিযুক্তরা।

"

মেয়েটির কাছ থেকে পুরো বিষয়টি জানার পর প্রথমে তাকে কল্যাণী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকেই নোয়াপাড়া থানায় খবর দেওয়া হয়। পুলিস অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করে। পস্কো আইনে রুজু করা হয় মামলা। নির্যাতিতারও গোপন জবান বন্দি নেওয়া হয়েছে। ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।


 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Swapna Barman: ভোটের আগেই খারাপ খবর, পিতৃহারা শাসক দলের প্রার্থী স্বপ্না বর্মন
Crime News: ৪ নম্বর বিয়ের পর স্ত্রীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, চুঁচুড়ায় তাণ্ডব