মালদহে নিজের বউদিকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই দেওর

Published : Mar 15, 2022, 11:02 AM ISTUpdated : Mar 15, 2022, 11:06 AM IST
মালদহে নিজের বউদিকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই দেওর

সংক্ষিপ্ত

এদিন সকালে ওই গৃহবধূ বাড়িতে একাই কাজ করছিলেন। সেই সময় তাঁর দুই দেওর তাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

মালদহে নিজের বউদিকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ (Rape Case) উঠল দুই দেওয়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই দেওর হলেন নরেন পরামানিক ও সুরেন প্রামানিক। এই মুহূর্তে ধর্ষিতা গৃহবধূকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার কাজি গ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে মালদহের ইংরেজবাজার থানার পুলিশ (Malda Police)।

ওই গৃহবধূ বাড়িতে একাই কাজ করছিলেন

মালদহের ইংরেজবাজার থানা এলাকায় বউদিকে ধর্ষণ করার অভিযোগ উঠল দেওরদের বিরুদ্ধে। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ওই  গৃহবধূ। এই মুহূর্তে ধর্ষিতা গৃহবধূ চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা হলেন নরেন পরামানিক ও সুরেন প্রামানিক। অভিযুক্তদের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বিগত কয়েক মাস ধরে  ধর্ষিতা গৃহবধূর পরিবারের সঙ্গে অভিযুক্তদের জায়গা জমি নিয়ে গন্ডগোল লেগে রয়েছে। সেইমতো এদিন সকালে ওই গৃহবধূ বাড়িতে একাই কাজ করছিলেন। সেই সময় তাঁর দুই দেওর তাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

আরও পড়ুন, সবার অনুপস্থিতির সুযোগে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, ঘুটিয়ারি শরীফে পুলিশের জালে প্রৌঢ়

নিজের বউদিকেই দরজা বন্ধ করে ধর্ষণ করে

এরপর নিজের বউদিকেই দরজা বন্ধ করে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। তার চিৎকারে তার স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে। ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই গৃহবধূ। এই বিষয়ে অভিযুক্ত দুই দেওয়ের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ধর্ষিতা গৃহবধূর স্বামী। ধর্ষণের ঘটনা না এর পেছনে পুরনো কোনো বিবাদ আছে কিনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন, তৃণমূলে যোগ দিতে তপন কান্দুকে চাপ দেন আইসি, অভিযোগ ঝালদায় নিহত কাউন্সিলরের স্ত্রীর

ফের নারী নিরপত্তা নিয়ে উঠল প্রশ্ন

রাজ্যের বুকে ফের নারী নিরপত্তা নিয়ে উঠল প্রশ্ন। তবে এই অপরাধের পিছনে কি কোনও প্রতিশোধ লুকিয়ে আছে, জমি-জমা নিয়ে গন্ডোগোলই সেই কারণ , এরকম নানা প্রশ্নও দানা বেধেছে। তবে হাসপাতাল থেকে পরীক্ষার পর আরও অনেক না জানা তথ্য উঠে আসবে বলে অনুমান পুলিশের। এবং বউদিকে ধর্ষণ করার অভিযোগে  ধৃত দুই দেওর নরেন পরামানিক ও সুরেন প্রামানিককে জেরা করলেও গোটা ঘটনা প্রকাশ্য়ে আসবে বলে অনুমান করা হচ্ছে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ১ লক্ষ ২৫ হাজার মহিলা ফ্রেব্রুয়ারিতেই পাবেন ১৫০০ টাকা, বাকিরা কবে থেকে
স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে নেই TMC, সময় চাইলেন অভিষেক