বাংলার ১৫ লক্ষ মহিলা পাবেন ফ্রি-তে গ্যাস কানেকশন, সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি

Published : May 22, 2026, 10:34 AM IST

Pradhan Mantri Ujjwala Yojana: আরও ১৫ লক্ষ মহিলাকে 'প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা'-র (PMUY) আওতায় বিনামূল্যে রান্নার গ্যাস (LPG) সংযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ১৫ লক্ষ উপভোক্তার কোটা চালু করে এই নতুন সংযোগগুলি দেওয়া হবে।

PREV
16

Pradhan Mantri Ujjwala Yojana: আরও ১৫ লক্ষ মহিলাকে 'প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা'-র (PMUY) আওতায় বিনামূল্যে রান্নার গ্যাস (LPG) সংযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অতীতে আটকে থাকা প্রায় ১৫ লক্ষ উপভোক্তার কোটা চালু করে এই নতুন সংযোগগুলি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক থেকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া, এই পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার দুর্গাপুরে সৃজনী হলে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

26

২০১৬ সালের মে মাসে চালু হওয়া PMUY-এর মূল লক্ষ্য ছিল দরিদ্র পরিবারের প্রাপ্তবয়স্ক নারীদের জামানত-মুক্ত (deposit-free) এলপিজি (LPG) সংযোগ প্রদান করা। সোজা কথায় ফ্রি-তে গ্যাস কানেকশন দেওয়া হয়। এছাড়াও, বাজার দরের চেয়ে অনেক সময়ে নতুন সিলিন্ডার পাওয়া যায়। সরকার এই প্রকল্পে অনেকটা ভর্তুকি দেয়। ভর্তুকির টাকা সংশ্লিষ্ট প্রাপকের ব্যাঙ্কে জমা হয়। ৩০০ টাকার ভর্তুকি সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT-এর মাধ্যমে) জমা হয়ে যাবে। বর্তমান বাজারমূল্য যা-ই হোক না কেন, এই ভর্তুকির ফলে উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য সিলিন্ডারটি উল্লেখযোগ্যভাবে সাশ্রয়ী হয়ে উঠবে। এই ভর্তুকি বছরে মোট ১২টি রিফিল বা সিলিন্ডারের মধ্যে সীমাবদ্ধ।

36

আবেদনের যোগ্যতা (Eligibility)

  • এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র দারিদ্র্যসীমার নিচে (BPL) বসবাসকারী পরিবারের মহিলারাই পাবেন। আবেদন করার শর্তাবলি
  • আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং তাঁর বয়স ন্যূনতম ১৮ বছর বা তার বেশি হতে হবে।
  • আবেদনকারীর পরিবারকে অবশ্যই বিপিএল (BPL) তালিকাভুক্ত হতে হবে।
  • আবেদনকারী মহিলার নামে আগে থেকে অন্য কোনো রান্নার গ্যাসের সংযোগ থাকা চলবে না।
46

প্রয়োজনীয় নথিপত্র (Documents Required)

আধার কার্ড (Aadhaar Card)

বাসস্থানের প্রমাণপত্র (Address Proof)

আবেদনকারীর নামে থাকা ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি (Bank Passbook)

রেশন কার্ড (Ration Card) অথবা বিপিএল সার্টিফিকেট

56

কীভাবে আবেদন করবেন?

অফলাইন পদ্ধতি:

আবেদনকারী মহিলারা তাঁদের নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটরের (গ্যাস এজেন্সির) কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে প্রয়োজনীয় নথিসহ ফর্ম পূরণ করে জমা দিতে পারেন।

66

অনলাইন পদ্ধতি:

  • প্রথমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • হোমপেজ থেকে ‘PM Ujjwala Yojana Online Application’ বিকল্পটি নির্বাচন করুন।
  •  আবেদনকারীর নাম, ঠিকানা ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  • আধার কার্ড এবং বাসস্থানের প্রমাণপত্রের স্ক্যান কপি আপলোড করুন।
  • রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি (OTP) দিয়ে তথ্যটি যাচাই (Verify) করুন।
  • সবশেষে ভর্তুকির টাকা পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি (IFSC) কোড দিয়ে ফর্মটি সাবমিট করুন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories