Vande Bharat Kolkata Delhi: কলকাতা থেকে দিল্লি যাওয়া এখন আরজ সহজ এবং দ্রুত। সঙ্গে আরামের যাত্রা (Vande Bharat Kolkata Delhi)। মাত্র ১৫ ঘণ্টায় বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে কলকাতা-দিল্লি। চালু হচ্ছে কলকাতা-দিল্লি নতুন বন্দে ভারত স্লিপার। একাধিক অত্যাধুনিক ফিচার রয়েছে এই ট্রেনে। ইতিমধ্যেই ট্র্যাক টেস্টিং হয়ে গেছে বলে সূত্রের খবর (IRCTC Vande Bharat ticket price)।
বর্তমানে কলকাতা থেকে দেশের রাজধানী যাওয়ার জন্য যে ট্রেনগুলি রয়েছে, সেগুলিতে অনেক বেশি সময় লাগে। প্রায় ২১-২২ ঘণ্টা। কিন্তু নতুন এই বন্দে ভারত স্লিপারে লাগবে মাত্র ১৫ ঘণ্টা। অর্থাৎ, বেঁচে যাবে প্রায় ৬-৭ ঘণ্টা।
হাওড়া থেকে ছাড়বে এই ট্রেনটি। তারপর সোজা আসানসোলে গিয়ে দাঁড়াবে। এরপর ধানবাদ, গয়া, প্রয়াগরাজ এবং কানপুরের মতো বড় জংশন স্টেশন হয়ে সোজা দিল্লি গিয়ে পৌঁছবে। এটিতে থাকবে মোট ১৬টি কোচ। এসি ফার্স্ট ক্লাস, এসি টু-টায়ার এবং এসি থ্রি-টায়ার, সবরকমের কোচই থাকছে এই ট্রেনে।
মোট ৮২৩ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে থাকবে আধুনিক শেল প্রযুক্তি এবং ২৪ ঘণ্টা সিসিটিভি-র নজরদারি। তাছাড়া অটোমেটিক দরজা এবং অত্যাধুনিক শৌচাগার তো আছেই।
সি ফার্স্ট ক্লাস কোচের ক্ষেত্রে টিকিটের দাম হতে পারে ৫৩০০ টাকা, এসি টু-টায়ার কোচের ক্ষেত্রে টিকিটের দাম হতে পারে ৪২০০ টাকা এবং এসি থ্রি-টায়ার কোচের ক্ষেত্রে টিকিটের দাম হতে পারে ৩২০০ টাকা।
অন্যদিকে, আরও নতুন ৯টি রুটে চালু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। দিল্লি-মুম্বই, মুম্বই-বেঙ্গালুরু, দিল্লি-আহমেদাবাদ, দিল্লি-হাওড়া, দিল্লি-চেন্নাই, দিল্লি-সেকেন্দ্রাবাদ, দিল্লি-পুনে, মুম্বই-আহমেদাবাদ এবং দিল্লি-শ্রীনগর।
রেল কর্তারা জানাচ্ছেন, দেশের মোট ৯টি প্রধান রেলপথে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু করার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে এই মুহূর্তে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.