Duttapukur News: দখল করেছিল, আজ ওয়াকফের সাইনবোর্ড উপড়ে ফেলল জনতা! ফের মাঠের দখল নিলেন গ্রামবাসীরা

Duttapukur News: দখল করেছিল, আজ ওয়াকফের সাইনবোর্ড উপড়ে ফেলল জনতা! ফের মাঠের দখল নিলেন গ্রামবাসীরা

Published : Jun 01, 2026, 10:06 AM IST

Duttapukur News: ১৯৬৯ সালের খেলার মাঠ রাতারাতি হয়ে যায় ওয়াকফ সম্পত্তি! দত্তপুকুরের বামনগাছিতে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে মাঠ পুনর্দখল করলেন বাসিন্দারা। দেখুন ভিডিও।

Duttapukur News: দত্তপুকুরে উত্তেজনা: ওয়াকফ বোর্ডের সাইনবোর্ড উপড়ে খেলার মাঠ পুনর্দখল গ্রামবাসীদের

উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বামনগাছিতে তীব্র উত্তেজনা। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি খেলার মাঠের সরকারি ওয়াকফ বোর্ডের সাইনবোর্ড উপড়ে ফেলে মাঠ পুনর্দখল করলেন কয়েকশো গ্রামবাসী। রবিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বারাসত জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামনগাছির ওই ফাঁকা জমিতে ১৯৬৯ সাল থেকে স্থানীয় যুবকেরা খেলাধুলো করেন। সেখানে ১৯৬৯ সালে ‘ইয়ংস্টার’ নামে একটি ক্লাবও গড়ে ওঠে। এই মাঠেই প্রতি বছর ফুটবল টুর্নামেন্ট, হরিনাম সংকীর্তন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব উদযাপিত হয়ে আসছিল।

২০১৭ সাল থেকে বন্ধ ছিল খেলাধুলো

বাসিন্দাদের অভিযোগ, ২০১৭ সালে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ ওই মাঠটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ওয়াকফ সম্পত্তি (Wakf Property) ঘোষণা করে একটি সরকারি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। তারপর থেকেই মাঠটিতে খেলাধুলো এবং সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন— সব মহলে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের।

মাঠে নামল পুলিশ প্রশাসন

অবশেষে রবিবার দুপুরে ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে মাঠের সেই ওয়াকফ সম্পত্তির বোর্ডটি উপড়ে ফেলে দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ। বেলার দিকে পরিস্থিতি খতিয়ে দেখতে যান বারাসতের এসডিপিও (SDPO) বিদ্যাসাগর আজিঙ্কা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় পুলিশি নজরদারি চালানো হচ্ছে।

04:06রাজ্যসভায় Koel Mallick নির্বাচিত! কী বললেন চুঁচুড়ার প্রাক্তন ও বর্তমান বিধায়ক?
13:25Humayun Kabir: 'ভোটে তো জিতবই...' উপনির্বাচন নিয়ে আশাবাদী হুমায়ুন কবীর
06:08Srijan Bhattacharya : কোয়েলের বিজেপিতে যোগদান নিয়ে বিস্ফোরক CPIM নেতা সৃজন ভট্টাচার্য
03:01কোয়েলের বিজেপিতে যোগদান নিয়ে বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের
04:41নন্দীগ্রামে জয়ের মার্জিন বাড়বে? কোয়েলকে টিকিট থেকে সংখ্যালঘু ইস্যু, একাধিক দাবি
05:04Kalyan Banerjee: মমতার ভয়ে কাঁপছে শুভেন্দু, ফের বিস্ফোরক মন্তব্য কল্যাণের
08:17Rejinagar By Election: মমতার মত দশা হবে হুমায়ুনেরও! রেজিনগরে মুসলিমদের পছন্দ শুভেন্দু, দেখুন
08:28CM Suvendu on Koel: তৃণমূল ছেড়ে বিজেপি-তে তো যোগ দিলেন কোয়েল, কিন্তু কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
11:00Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?
05:12Murshidabad Clash: মুর্শিদাবাদে হনুমানকে নিয়ে 'কুরুচিকর' মন্তব্য নিয়ে উত্তেজনা, সিপিআইএম-বজরং দলের সংঘর্ষে উত্তপ্ত লালবাগ
Read more