
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও (Video)। যেখানে দেখা যাচ্ছে, ৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি করছে তৃণমূল নেতা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এমন ভিডি নজর কেড়েছে সকলের। ঘটনাস্থল উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের জেলার চোপড়ায় ফের বিতর্ক। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, এক তৃণমূল নেতার হাতে ৫০০ টাকার নোটের বান্ডিল। তিনি বাইক নিয়ে আসা তৃণমূল সমর্থকদের হাতে সেই নোট তুলে দিচ্ছেন। যদিও এই ভিডিও-র কোনও সত্যতা যাচাই করা হয়নি।
জানা গিয়েছে, এই ভিডিও পোস্ট করেন মান্নান আলি। পরে তা ডিলিট করে। এদিকে হামিদুর রহমনের উপস্থিতিতে তারই এলাকায় বাইক মিছিল ছিল কাল। আর ভিডিও সেই মিছিলের আগের মুহূর্তের বলে জানা দাবি করা হচ্ছে।
এই প্রসঙ্গে মুখ খোলেন হামিদুল। হামিদুল রহমন বলেন, চা খাওয়ার জন্য টাকা দিতে পারে কিংবা বাইকে তেল ভরার জন্যও টাকা দিতে পারে। এটা নিয়ে মাতামাতি করার কিছু নেই বলে জানান হামিদুল রহমন। অর্থাৎ তিনি স্বীকার করে নিয়েছেন টাকা বিলির কথা।
সে যাই হোক, আপাতত খবরে উত্তর দিনাজপুরের জেলার চোপড়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল উত্তর দিনাজপুরের জেলার চোপড়ায় টাকা বিলির ছবি। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রাই ডিলিট করে দেওয়া হয়।
এদিকে আবার রাজ্য পুলিশের ওসি-এসডিপিও-দের চরম বার্তা দিল নির্বাচন কমিশন (2026 west bengal election)। কাউকে ফোন করে, কাউকে মোবাইলে মেসেজ করে এবং কাউকে আবার সোজা মুখোমুখি চরম বার্তা (west bengal election commission)। জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ভোট-সংক্রান্ত অশান্তির কোনও ঘটনা ঘটলে একেবারেই রেয়াত করা হবে না। কোনওরকমের গন্ডগোল হলে থানার ওসি এবং এসডিপিও-রা দায়ী থাকবেন। এমনকি, কর্তব্যে অবহেলার জন্য সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা পুলিশকর্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। পাশাপাশি আইন ভাঙার ঘটনায় কেউ জড়িত থাকলে সেই এলাকার ওসি এবং এসডিপিও-কে বরখাস্ত পর্যন্ত করা হতে পারে বলে জানা যাচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.