West Bengal Election 2026: আইনভঙ্গের কোনও ঘটনায় জড়িত থাকলে সোজা বরখাস্ত! ওসি-এসডিপিও-দের চরম বার্তা কমিশনের

Published : Apr 20, 2026, 11:20 PM ISTUpdated : Apr 21, 2026, 12:08 AM IST
West Bengal Election 2026: আইনভঙ্গের কোনও ঘটনায় জড়িত থাকলে সোজা বরখাস্ত! ওসি-এসডিপিও-দের চরম বার্তা কমিশনের

সংক্ষিপ্ত

West Bengal Election 2026: বিভানসভা ভোট শুরুর আগেই নির্বাচন কমিশনের আধিকারিকদের একাংশের তরফ থেকে বিভিন্ন থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিক তথা এসডিপিও-দের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা যাচ্ছে। রাজ্য পুলিশের ওসি-এসডিপিও-দের চরম বার্তা দিল নির্বাচন কমিশন (2026 west bengal election)।

West Bengal Election 2026: রাজ্য পুলিশের ওসি-এসডিপিও-দের চরম বার্তা দিল নির্বাচন কমিশন (2026 west bengal election)। কাউকে ফোন করে, কাউকে মোবাইলে মেসেজ করে এবং কাউকে আবার সোজা মুখোমুখি চরম বার্তা (west bengal election commission)।

 ওসি-এসডিপিও-দের চরম বার্তা কমিশনের

বিধানসভা ভোট শুরুর আগেই নির্বাচন কমিশনের আধিকারিকদের একাংশের তরফ থেকে বিভিন্ন থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিক তথা এসডিপিও-দের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা যাচ্ছে। 

জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ভোট-সংক্রান্ত অশান্তির কোনও ঘটনা ঘটলে একেবারেই রেয়াত করা হবে না। কোনওরকমের গন্ডগোল হলে থানার ওসি এবং এসডিপিও-রা দায়ী থাকবেন। 

জ়িরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে

এমনকি, কর্তব্যে অবহেলার জন্য সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা পুলিশকর্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। পাশাপাশি আইন ভাঙার ঘটনায় কেউ জড়িত থাকলে সেই এলাকার ওসি এবং এসডিপিও-কে বরখাস্ত পর্যন্ত করা হতে পারে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, ভোটের সময় বোমা কিংবা আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ জ়িরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। আর যদি গুরুতর অশান্তির ঘটনা ঘটে, তাহলে সংশ্লিষ্ট থানার ওসি-কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে বলে কড়া বার্তা দিয়েছে কমিশন। 

তার মানে, এবার কড়া হাতে রাজ্যের নির্বাচন পরিচালনা করতে চাইছে কমিশন। সেইজন্যই প্রশাসনের সর্বস্তরে চলছে ব্যাপক নজরদারি। জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচন শুরুর আগেই নির্বাচন কমিশনের আধিকারিকদের একটা অংশের তরফ থেকে সরাসরি বিভিন্ন থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিক তথা এসডিপিও-দের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কার্যত, এমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা যাচ্ছে। বঙ্গ ভোটে এবার আরও সক্রিয় কমিশন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Yogi Adityanath: 'মমতা দিদি এবার আপনার খেলা শেষ', বাংলায় ভোটপ্রচারে এসে হুঙ্কার যোগীর
Maithili Thakur: পানিহাটিতে অভয়ার মায়ের প্রচারে এসে কী বলছেন মৈথিলী? দেখুন