Voter Turnout: মোটের ওপর অবাধ ভোট প্রথম দফায়। ১৫২টি আসনে ভোট পড়েছে প্রায় ৯৩%। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রায় ১২টা পর্যন্ত প্রথম দফায় ভোট পড়েছে ৯২.৮৮%। প্রশ্ন কোন দিকে পড়েছে এই বিপুল ভোট।
মোটের ওপর অবাধ ভোট প্রথম দফায়। ১৫২টি আসনে ভোট পড়েছে প্রায় ৯৩%। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রায় ১২টা পর্যন্ত প্রথম দফায় ভোট পড়েছে ৯২.৮৮%। প্রশ্ন কোন দিকে পড়েছে এই বিপুল ভোট। কারণ তৃণমূল ও বিজেপি, অর্থাৎ রাজ্যের শাসক ও বিরোধী দল সকলেই খুশি।
210
ভোটের হার
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যের সবথেকে বেশি ভোট পড়েছে কোচবিহারে- ৯৬.০৪%। দক্ষিণ দিনাজপুরে ৯৫.৪৪%। ৯৪ শতাংশের বেশি ভোট পড়েছে জলপাইগুড়ি, মালদা, বীরভূম, উত্তর দিনাজপুরে। ৯০%-এর নিচে ভোট দার্জিলিং ও কালিম্পং-এ। জলপাইগুড়িতে ভোটের হার ৯০%-এর বেশি।
310
নজিরবিহীন ভোট
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী স্বাধীনতার পর এই ধরনের নজিরবিহীন ভোট পড়েছে বাংলায়। তাতে অবশ্যই সন্তোষ প্রকাশ করেছে রাজ্যের শাসক বিরোধী - দুই পক্ষই। তৃণমূলের কথায় 'দিদির ওপর আস্থা।' আর বিজেপি বলছে, 'রাজ্যে ফুটছে পদ্ম।'
তবে কী কারণে ভোটের বন্যা প্রথম দফায় তারই উত্তর খুঁজতে শুরু করেছে ভোটের বাংলা। বিশেষজ্ঞ থেকে আম জনতা সকলেই আলোচনা করেছে ৯০ শতাংশের বেশি ভোট পড়া নিয়ে। অনেকেই বলছে এসআইআর-এর প্রভাব।
510
ভোটদানের সংখ্যা বৃদ্ধি
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১৫২টি আসনে এসআইআর-এর কারণে৪০.৪৬.৭৫৩ ডন ভোটারের নাম বাদ পড়েছে। মোট ভোটারের সংখ্যা কমে গেলেও ভোটদানের সংখ্যা মোটামুটি একই রয়েছে।
610
আতঙ্কে ভোটমুখী!
অনেকেই বলছেন, ভোট না দিলে নাম কাটা যাবে। এই আতঙ্কে অনেকেই ভোটমুখী হয়েছে। আতঙ্ক থেকেই পরিযায়ীরা ফিরে এসেছে ভোটদিতে। তবে কোন দিকে পড়েছে এই ভোট নিয়ে তা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। তবে তৃণমূল আর বিজেপি দুই পক্ষই এই ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।
710
প্রচলিত ধারনা
প্রচলিত ধারনা অনুযায়ী প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত প্রতিষ্ঠান বিরোধী হয়। অর্থাৎ ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায়। তবে গত লোকসভা আর বিধানসভা ভোট কিন্তু হিসেব বদলে দিয়েছিল। কারণ সেবারও প্রচুর ভোট পড়েছিল যা গিয়েছিল শাসকদলের পক্ষেই।
810
বিরোধীদের হিসেব ২০১১ সালে
তবে বিরোধীরা অবশ্য ২০১১ সালের হিসেবই আঁকড়ে ধরতে চাইছেন। কারণ সেবার ছিল পরিবর্তনের ভোট। ৮৪.৩৩% ভোট পড়েছিল। ৩৪ বছরের বাম জমানার অবসান হয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
910
SIRও কারণ!
এবার ভোটে শাসক ও বিরোধীদের অন্যতম কারণ ছিল এসআইআর। বিজেপির দাবি অবৈধ ভোটারদের সরিয়ে দিয়ে বৈধ ভোটারদের ভোটের ব্যবস্থা করা হয়েছিল। তাতেই ভোটার হার বৃদ্ধি পেয়েছে। আর তৃণমূলের যুক্তি বিজেপিকে রুখে দিতেই প্রচুর পরিমাণে মানুষ তৃণমূলের পক্ষে ভোট দিতে ছুটে এসেছে।
1010
শান্তিপূর্ণ ভোট
মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হয়েছে রাজ্যে। বঙ্গ ভোটের ইতিহাসে এত শান্তিপূর্ণ ভোট দীর্ঘ দিনই হয়নি রাজ্যে। আর সেই কারণেই ভোটাররা নিশ্চিম মনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে মনে করছেন নির্বাচনী আধিকারিকরা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.