West Bengal Weather: ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় হাওয়া বদল, সপ্তাহান্তে একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

Published : Apr 24, 2026, 06:48 AM IST

West Bengal Weather Forecast: বৈশাখের শুরুতেই চড়ছে পারদ। সপ্তাহান্তে সকাল থেকেই ভ্যাপসা গরমে অতিষ্ঠ আমজনতা। বেলা বাড়তেই বাড়ছে আদ্রর্তাজনিত অস্বস্তিভাব। শুক্রবার দিনভর কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট

আলিপুর আবহাওয়া দফতর (Today WB Weather Forecast) সূত্রে খবর, বর্তমানে আবহাওয়া এক কঠিন মোড় নিয়েছে। একদিকে উত্তরবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, প্রখর সূর্য ও শুষ্ক পশ্চিমী হাওয়ায় দক্ষিণবঙ্গ পুড়ছে গরমে। যারফলে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, উত্তরে স্বস্তির বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহবিদরা। 

25
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (West Bengal Weather Update) ২৪ এপ্রিল অর্থাৎ শুক্রবার পর্যন্ত চরম দাবদাহ চলবে। সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলাগুলি যেমন- পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে (৪০°C বা তার বেশি)। ও উপকূলীয় জেলায় কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেশি থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০-৯৫% হওয়ায় 'ফিল লাইক টেম্পারেচার' বা অনুভূত গরম অনেক বেশি হবে। 

35
তাপপ্রবাহের সতর্কতা

হাওয়া অফিসের তরফে তাপপ্রবাহের (Bengal Heatwave Alerts) সতর্কতা জারি করা হয়েছে। দিনের বেলা বিশেষ করে ১২টার পর তাপপ্রবাহ বইতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলাগুলিতে। এখানে গরম ও অস্বস্তি চরমে উঠবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

45
কবে থেকে নামবে স্বস্তির বৃষ্টি? কালবৈশাখীর পূর্বাভাস একাধিক জেলায়

ভ্যাপসা গরমের মাঝেই কিছুটা স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দফতর। ২৪ এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর জোরালো সম্ভাবনা রয়েছে আগামী ২৬ এপ্রিল, রবিবার ও ২৭ এপ্রিল, সোমবার। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস। সঙ্গে এই সমস্ত জেলায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

55
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরের (North Bengal Today Weather Temperature) পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি জারি থাকবে। বৃষ্টির দাপট আরও বাড়বে আগামী ২৫ এপ্রিল থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে, মালদহ ও দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories