বৃষ্টিতে জল বাড়ছে সুবর্ণরেখায়, জল ছাড়ছে গালুডি জলাধার, বন্যার আশঙ্কায় ঘুম উড়েছে ঝাড়গ্রামের

Published : Aug 01, 2021, 02:48 PM IST
বৃষ্টিতে জল বাড়ছে সুবর্ণরেখায়, জল ছাড়ছে গালুডি জলাধার, বন্যার আশঙ্কায় ঘুম উড়েছে ঝাড়গ্রামের

সংক্ষিপ্ত

সুবর্ণরেখা নদীতে আরো জল বাড়তে শুরু করেছে। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করা হচ্ছে। 


সুবর্ণরেখা নদীতে বাড়ছে জল, আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার মানুষজন। গত শনিবার ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে ১ লক্ষ ৮৮ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। ফের রবিবার সকালে ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে ২ লক্ষ ৯৯ হাজার ৪২৯ কিউসেক জল ছাড়া হয়েছে। যার ফলে ধীরে ধীরে সুবর্ণরেখা নদীতে আরো জল বাড়তে শুরু করেছে। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করা হচ্ছে। 

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তৈরি জেলা প্রশাসন বলে জানানো হয়েছে। তবে সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুর ১,২ ও নয়াগ্রাম, সাঁকরাইল ব্লকের  বাসিন্দারা বন্যার আশঙ্কা করছেন। তাঁরা বলছেন যেভাবে জল বাড়তে শুরু করেছে, তাতে নদী তীরবর্তী বেশ কিছু এলাকায় সুবর্নরেখা নদীর জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্ক বাড়ছে।

তবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তার মোকাবিলা করার জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। এবং এলাকাগুলিতে নজর দারি চালানোর ব্যাবস্থা করা হয়েছে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা পাওয়া এবার আরও সহজ, সরকারি ঘোষণায় দূর হল এই কার্ডের বাধা
কপাল খারাপ দিলীপ ঘোষের! মঞ্চে উঠতেই ভেঙে গেল একাংশ, তারপর কী হল...