জুনের শুরুতে বাংলার প্রায় ২৮ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হলেও পরে যারা ফর্ম পূরণ করেছিলেন সেই টাকা দেওয়া হচ্ছিল না। সরকারি তরফে এই বিষয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে, যারা ফর্ম পূরণ করছেন তাদের আবেদন ভেরিফিকেশনের পর যোগ্য আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে ১ জুলাই টাকা দিয়ে দেওয়া হবে। সকল যোগ্য মহিলারাই অন্নপূর্ণার টাকা পাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
26
অন্নপূর্ণা যোজনার চেক দেওয়া হবে?
নবান্ন সূত্রে খবর, ১ জুলাই অর্থাৎ বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা উপস্থিত থাকবেন। জানা গিয়েছে, তাঁদের কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
36
১ জুলাই কারা পাবেন অন্নপূর্ণার টাকা?
এই বিষয়ে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে, জুনের পর জুলাইতে রাজ্যের অন্তত ১ কোটি ৩০ লক্ষ যোগ্য আবেদনকারীরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা পাবেন। এবং ১ জুলাই সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হবে।
এই বিষয়ে শুভেন্দু অধিকারীর সরকার জানিয়েছে যে, যে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত রয়েছে তারা সরাসরি এই টাকা পাবেন। কোনও রকম মধ্যস্থতা নয়। সরাসরি সঠিক আবেদনকারীদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে বলে জানানো হয়েছে।
56
লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা ভআণ্ডার
পূর্বতন তৃণমূল জমানায় রাজ্যের প্রায় ২ কোটি ৪২ লক্ষ উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা পেতেন। কিন্তু বঙ্গে শাসকের পালাবদল হতেই সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদানে ঝাড়াই বাছাই করেই এই টাকা দেওয়া হচ্ছে প্রকৃত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
66
অন্নপূর্ণা ভাণ্ডারে স্বচ্ছতার বার্তা সরকারের
এদিকে রাজ্যে শাসক শিবিরের পালাবদল হতেই পূর্ব প্রতিশ্রুতি মতো শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা প্রকল্পে টাকা দেওয়ার কাজ। তবে যাকে-তাকে নয়। গোটা বিষয়টি যে স্বচ্ছতার সঙ্গে করা হবে সেই বার্তা আগেই দিয়েছে সরকার। যারফলে ফর্ম ভেরিফিকেশনের পর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা প্রকল্পে তিনহাজার টাকা করে আর্থিক সাহায্য।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.