Afghanistan Air Strike: আফগানিস্তানের তালিবান বাহিনী পাকিস্তানের বালুচিস্তান এবং পাখতুনখোয়া প্রদেশে ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করেছে। তাদের দাবি, এই হামলায় ইসলামিক স্টেট খোরাসানের (আইএস) ঘাঁটি ধ্বংস করা হয়েছে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

Afghanistan Air Strike: আফগানিস্তান এবার পাকিস্তানের মাটিতে ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করল। তালিবান বাহিনীর দাবি, তারা ইসলামিক স্টেট খোরাসান (আইএস)-এর একাধিক ঘাঁটিতে এই হামলা চালিয়েছে। তালিবান জানাচ্ছে, পাকিস্তানের বালুচিস্তান এবং পাখতুনখোয়া প্রদেশে এই হামলাগুলো করা হয়েছে।

পাকিস্তানের জঙ্গিঘাঁটি উড়িয়ে দেওয়ার দাবি তালিবানের:-

তালিবানের যুক্তি, এই ঘাঁটিগুলি আফগানিস্তানের সাধারণ মানুষের উপর হামলা এবং ষড়যন্ত্রের জন্য ব্যবহার করা হচ্ছিল। পাখতুনখোয়ার সরণ এলাকার একটি স্কুলেও হামলা চালানো হয়। তালিবানের দাবি, আইএস জঙ্গিরা ওই স্কুলটিকে গোপন আস্তানা হিসেবে ব্যবহার করছিল। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই হামলায় বেশ কয়েকজন আইএস সদস্য নিহত হয়েছে। তবে তালিবানের দাবি, হামলায় কোনও সাধারণ নাগরিকের ক্ষতি হয়নি।

এদিকে শনিবার পাকিস্তানের করাচির আধাসেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় তিন পাক জওয়ানের মৃত্যু হয়। হামলাকারী তিন জঙ্গিরও মৃত্যু হয় ঘটনাস্থলেই। এক জনকে গ্রেফতার করা হয়েছে। সেই হামলার ঘটনায় দায় স্বীকার করেছিল টিটিপি-র ছায়াগোষ্ঠী জামাত-উল-আহরার। তার পরই আফগানিস্তানে অভিযান শুরু করে পাক সেনা। পাকিস্তানের দাবি, রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুপরিকল্পিত ভাবে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। নিশানায় ছিল জঙ্গিদের ঘাঁটি। তবে এই অভিযানে ৩৬ জন সাধারণ নাগরিক নিহত এবং ১৬৩ জন আহত হন। তবে পাকিস্তান দাবি করেছে, হামলায় নিহতেরা জঙ্গি ছিল। ইসলামাবাদের দাবি, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজ়াউর জেলার পাক-আফগান সীমান্তে রবিবার রাতে পাকিস্তানি স্থল এবং বায়ুসেনা যৌথ অভিযান চালিয়েছে। তাতে ২৯ জন জঙ্গির মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনাটি ঘটেছে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঠিক কয়েকদিন পরেই। রবিবার পাকিস্তানের সেই হামলায় ৪৯ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে ২৮ জন সাধারণ নাগরিক ছিলেন বলে জানিয়েছিল ইউনাইটেড নেশনস অ্যাসিস্ট্যান্স মিশন। যদিও পাকিস্তান দাবি করেছিল, নিহতরা সাধারণ মানুষ নন, জঙ্গি ছিলেন। পাকিস্তানের ওই হামলার নিন্দা করেছিল ভারত-সহ বিভিন্ন দেশ।

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।