WB Annapurna Scheme: অনলাইনেই আবেদন করা যাবে অন্নপূর্ণা প্রকল্পে, জানুন কী কী তথ্য জমা দিতে হবে

Published : Jun 04, 2026, 07:34 AM IST

WB Annapurna Scheme: শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপের কাজ। দীর্ঘ ১১ পাতার ফর্ম হলেও কোন কোন বিভাগ উপভোক্তাদের ফিলাপ করার জন্য জরুরি তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানুন আরও বিশদে…

PREV
16
পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার

পূর্ব ঘোষণা মতো অনলাইনে আপলোড করা হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। ১২ পাতার এই ফর্মে কোথায় কোথায় কোন কোন তথ্য দিতে হবে এবং কেন এই তথ্য দেওয়া প্রয়োজন তাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস, অনলাইনে ফর্ম আপলোড করা হয়ে গিয়েছে। রাজ্য সরকার নিয়ম মেনে এই কাজ করবে। এবং প্রতিটি প্রকৃত উপভোক্তার তথ্য যাচাই করে তাদের হাতে এই প্রকল্পের টাকা তুলে দেওয়া হবে। 

26
কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ করবেন?

এই বিষয়ে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে অনলাইন এবং অফলাইন দুইভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারর ফর্ম পূরণ করা যাবে। এরজন্য আবেদনকারীর বাড়ি গিয়েই ফর্ম দিয়ে আসবেন বিএলও বা ব্লক, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। এবং ওই ফর্ম ফিলাপ করে সরাসরি জমা দেওয়া যাবে বিএলও-কে।

36
অনলাইনে ফর্ম ফিলাপ করার পদ্ধতি

তবে আপনি যদি অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ করতে চান তাহলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে তা হলো ১২ পাতার এই ফর্ম পূরণের জন্য সমস্ত দরকারি কাগজপত্র সঙ্গে রাখুন। তারপর ধাপে ধাপে এই ফর্ম ফিলাপ করুন। সরকারি সূত্রে খবর, তাড়াহুড়োর কোনও দরকার নেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা দেওয়ার জন্য উপভোক্তারা ৯০ দিন সময় পাবেন হাতে। এবং যখন যখন ফর্ম ফিলাপ সম্পূর্ণ হবে তখনই তা জেলাশাসক মারফত যাচাই করে গ্রাহকদের  অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। 

46
কোন কোন তথ্য জমা দেবেন?

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপের জন্য লাগবে- আধার কার্ড। 

মোবাইল নম্বর। ভোটার কার্ড (EPIC নম্বর)। জন্মতারিখ এবং

পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কের তথ্য

56
আর কী কী লাগবে?

পরিবারের প্রত্যেক সদস্যের নাম, বয়স, লিঙ্গ এবং আধার নম্বর দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের তথ্য। ডিজিটাল রেশন কার্ডের নম্বর। কার্ডটি কোন শ্রেণির আওতাভুক্ত তার সমস্ত ডিটেলস দিতে হবে। 

66
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য

পরিবারের প্রধান ও প্রাপ্তবয়স্ক সদস্যদের জন্য দিতে হবে—ব্যাঙ্কের নাম। অ্যাকাউন্ট নম্বর। আইএফসি কোড, এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য মূল ফর্মটি দেখে নেওয়া প্রয়োজন।  

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories