MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal Weather: ঘূর্ণাবর্তের জোড়াফলায় বঙ্গে হাওয়া বদল, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ঝড়বৃষ্টি

West Bengal Weather: ঘূর্ণাবর্তের জোড়াফলায় বঙ্গে হাওয়া বদল, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ঝড়বৃষ্টি

West Bengal Weather: জৈষ্ঠ্যের শেষবেলাতেও সকাল থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। বৃষ্টির দেখা না মেলায় অস্বস্তি যেন বাড়ছে ক্রমশ। লক্ষ্মীবারে দিনভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণন ফটো গ্যালারি….

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 04 2026, 06:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
কেমন থাকবে আজকের আবহাওয়া?
Image Credit : ANI

কেমন থাকবে আজকের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, শহরের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কলকাতায় হাওয়া বদল
Image Credit : Gemini

কলকাতায় হাওয়া বদল

কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬° সেলসিয়াস এবং ২৮° সেলসিয়াসের কাছাকাছি। আলিপুরের গত ২৪ ঘণ্টার আবহাওয়ার পরিসংখ্যান: সর্বোচ্চ তাপমাত্রা: ৩৭.০° সেলসিয়াস (+১.৬° স্বাভাবিকের চেয়ে বেশি) সর্বনিম্ন তাপমাত্রা: ২৯.২° সেলসিয়াস (+২.০° স্বাভাবিকের চেয়ে বেশি)

Related Articles

Related image1
Surendranath College: তোলাবাজি? সুরেন্দ্রনাথ কলেজে ইউনিয়ন রুমে উদ্ধার উইপোকায় কাটা টাকা
Related image2
Tmc Councilor Arrested News: ব্যবসায়ীদের থেকে জোর করে তোলা আদায়ের অভিযোগ, ধৃত কাউন্সিলর
36
কবে হবে বৃষ্টি?
Image Credit : ANI

কবে হবে বৃষ্টি?

বাতাসে সর্বোচ্চ আর্দ্রতা: ৮৯% বাতাসে সর্বনিম্ন আর্দ্রতা: ৬০% গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত: ০.০ মিমি। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গ ও সিকিমে ৪ জুন সকাল থেকে ৫ জুন সকাল পর্যন্ত উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে  একটি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 

46
বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
Image Credit : AI PHOTO

বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং সিকিমের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

56
ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : AI PHOTO

ভারী বৃষ্টির সতর্কতা

জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক-দুটি জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টির সতর্কতা: উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এক-দুটি জায়গায় বজ্রপাত এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

66
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস
Image Credit : AI PHOTO

ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি, উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুইয়ের সম্মিলিত টানেই সমুদ্র থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের বায়ুমণ্ডলে প্রবেশ করছে, যা মূলত কালবৈশাখী বা তীব্র বজ্রঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। ফলে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Humayun Kabir: দু’ টুকরো TMC পতনের পিছনে বড় দুই কারণ জানালেন হুমায়ুন কবীর! দেখুন
Recommended image2
Now Playing
Panskura News: গাড়ির চালক থেকে ‘কোটি টাকার সাম্রাজ্য’! পাঁশকুড়ার তৃণমূল নেতার প্রাসাদ দেখে হতবাক সবাই
Recommended image3
Now Playing
Agnimitra Paul: ঋতব্রত-সন্দীপন বিদ্রোহে চুরমার মমতার তৃণমূল! বিরাট কথা অগ্নিমিত্রার
Recommended image4
Maa Canteen: মা ক্যান্টিনের নয়া নাম! মেনু-সহ আরও কী বদল আনছে রাজ্য সরকার
Recommended image5
Firhad Hakim: মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভাও হাতছাড়া তৃণমূলের!
Related Stories
Recommended image1
Surendranath College: তোলাবাজি? সুরেন্দ্রনাথ কলেজে ইউনিয়ন রুমে উদ্ধার উইপোকায় কাটা টাকা
Recommended image2
Tmc Councilor Arrested News: ব্যবসায়ীদের থেকে জোর করে তোলা আদায়ের অভিযোগ, ধৃত কাউন্সিলর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved