WB Byelection Result: নন্দীগ্রাম-রেজিনগরে ফলপ্রকাশ আজ, উপনির্বাচনের ভোটগণনায় কড়া নিরাপত্তা

Published : Oct 09, 2026, 07:48 AM IST
Falta Re election Results BJP Victory Assured Muslims Desert TMC and Swing Towards the Left

সংক্ষিপ্ত

WB Byelection Result: সময় যত গড়াচ্ছে ততই উপনির্বাচনের ফল প্রকাশ ঘিরে চড়ছে পারদ। শেষ হাসি কে হাসবেন? সেই প্রশ্নের উত্তর অবশ্য সময় বলবে। তার আগে বঙ্গের দুই কেন্দ্রের ভোটের ফল ঘিরে পুজোর আগে চড়ছে রাজ্য রাজনীতির পারদ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

WB Byelection Result: মহালয়ার আগের দিন রাজ্যের দুই কেন্দ্রে ভোট গণনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। শুক্রবার নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপ নির্বাচনের ফল প্রকাশ। উপনির্বাচনের ভোটগণনায় কড়া নিরাপত্তা ১৫ রাউন্ডে গণনা। রেজিনগর ও নন্দীগ্রাম দুই বিধানসভা কেন্দ্রেই একটি করে গণনাকেন্দ্রে ভোট গণনা হবে। প্রতিটি কেন্দ্রে EVM গণনা হবে এবং মোট ১৫ রাউন্ডে গণনা সম্পন্ন হবে। ভোটগণনাকেন্দ্রগুলিতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম স্তরে গণনাকেন্দ্রের চারপাশে ১০০ মিটার এলাকায় যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে এবং প্রবেশপথে পরিচয়পত্র ও নির্বাচন কমিশনের পাস যাচাই করা হবে। দ্বিতীয় স্তরে স্টেট আর্মড পুলিশ এবং তৃতীয় স্তরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী প্রবেশকারীদের তল্লাশি করবে।

ভোট গণনায় অশান্তি এড়াতে নিরাপত্তায় জোর:-

বৈধ পরিচয়পত্র বা নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া কাউকে গণনাকক্ষে ঢুকতে দেওয়া হবে না। গণনা চলাকালীন গণনাকক্ষের ভিতরে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে কড়াকড়ি থাকবে।

গণনা প্রক্রিয়ায় প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে। এরপর ৩০ মিনিট পরে EVM গণনা শুরু করার কথা জানানো হয়েছে। নির্দিষ্ট ক্রমে Control Unit গণনাটেবিলে আনা হবে এবং প্রতিটি রাউন্ডের ফল Form 17C Part-II-তে নথিভুক্ত করা হবে।

শুক্রবার সকাল ৮ টা থেকে শুরু হবে রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা পর্ব। মুর্শিদাবাদ জেলার বহরমপুর গার্লস কলেজে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হবে ভোট গণনা। রেজিনগর বিধানসভা উপনির্বাচনে মোট ১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজকের গণনায়। মোট ১৪টি রাউন্ডে সম্পন্ন হবে ভোট গণনা। শেষ পর্যন্ত কোন প্রার্থী জয়ী হয়ে রেজিনগর বিধানসভা কেন্দ্রের দখল নেবেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের।

গণনা শেষ হওয়ার পর নির্বাচন পর্যবেক্ষকের লিখিত অনুমোদন নেওয়ার পর ফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসার। Form 20-তে চূড়ান্ত ফল প্রস্তুত করে বিজয়ী প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ভোটগণনা শেষে EVM গুলি পুনরায় সিল করে জেলা স্ট্রং রুমে রাখা হবে। নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হলে আদালতে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত EVMগুলি নিরাপদ হেফাজতে থাকবে। VVPAT আলাদাভাবে নির্ধারিত গুদামে সংরক্ষণ করা হবে। সব মিলিয়ে পুজোর আগে ভোটপুজো ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। শেষ হাসি কে হাসেন এখন সেটাই দেখার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Durga Puja Special Train: পুজোর ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে ৫১টি স্পেশাল ট্রেন! রাতেও বিশেষ ট্রেন
Annapurna Bhandar Update: পুজোর আগেই অ্যাকাউন্টে কড়কড়ে ৩ হাজার টাকা? রইল অন্নপূর্ণার বিরাট আপডেট