WB Farmers: কৃষক বন্ধু আইডি থাকলেই মিলবে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা, নয়া ঘোষণা কৃষিমন্ত্রীর

Published : Oct 07, 2026, 10:32 AM IST
Farmers pahani Big Update

সংক্ষিপ্ত

WB Farmers: অনলাইনেই এবার থেকে মিলবে চাষের যন্ত্রপাতি। কৃষকদের জন্য নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার। কারা আবেদন জানাতে পারবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

WB Farmers: কৃষকদের জন্য বড় ঘোষণা কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডলের। কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এবার অনলাইনে আবেদনের মাধ্যমে পাওয়ার সুযোগ থাকছে। শুধু নিজের জমিতে চাষের জন্য নয়, ট্র্যাক্টর ভাড়ায় দিয়েও কৃষকরা অতিরিক্ত আয় করতে পারবেন। কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবার চালু করা হচ্ছে লটারি ব্যবস্থা। এই প্রকল্পে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা থাকবে। পাশাপাশি, যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সরকার দেবে ৮০ শতাংশ পর্যন্ত ভর্তুকি। কৃষক তাঁর পছন্দ অনুযায়ী যে কোনও সংস্থার কাছ থেকে ট্র্যাক্টর কিনতে পারবেন।

কৃষকদের কী কী সুবিধা দেবে সরকার?

এই প্রকল্পে মোট ৪০৭ কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছে সরকার। মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন। আগামী এক মাস ধরে আবেদন করা যাবে। এই সুবিধা পাবেন ১৮ থেকে ৭০ বছর বয়সি কৃষকরা। তবে আবেদনকারীর কৃষক বন্ধু বা পিএম কিষান আইডি থাকা বাধ্যতামূলক। অর্থাৎ যাঁদের এই দুই প্রকল্পের কোনও আইডি নেই, তাঁরা এই সুবিধার আওতায় আসবেন না। এবার মোট ৬৭ হাজার ৫৮৫ জন কৃষককে প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সরকারি সাহায্য পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে উপভোক্তা বাছাই করা হবে।

অন্যদিকে, কৃষক বন্ধু নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। এক ধাক্কায় বাতিল হল ১৫ লক্ষ নাম। জেনে নিন কবে মিলবে কৃষক বন্ধু যোজনার টাকা? কৃষক বন্ধুর টাকা যাতে অযোগ্যরা না পান, তা নিশ্চিত করতে বিরাট পদক্ষেপ নিল সরকার। সে কারণে বাতিল হল লক্ষ লক্ষ ফর্মের নাম। রাজ্যের কৃষি দফতরের দায়িত্ব পাওয়ার পরেই কৃষক বন্ধু ও বাংলা শস্য বিমা প্রকল্পের তালিকা ভালো মতো যাচাইয়ের নির্দেশ দিয়েছিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। সূত্রের খবর, এক গরমিল সামলে আসতে থাকে। কোনও ক্ষেত্রে দেখা যায়, অকৃষক ও চাকরিজীবীরা এতদিন টাকা নিচ্ছিলেন।

কিছু কিছু আবার সামনে আসে, একইন পরিবারের একাধিক সদস্য আলাদাভাবে প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন বা জমি বিক্রি হবে যাওয়ার পরও সুবিধা বজায় ছিল। এই সব গরমিল সামনে আসার পরেই তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই নবান্নের নির্দেশ মতো প্রায় ১৫ লক্ষ নাম বাদ দেওয়ার কাজ শুরু গিয়েছে। এর পাশাপাশি পুজোর আগে কৃষক বন্ধুর টাকা পাঠানোর পরিকল্পনা করেছে সরকার। যদিও এখনও এই নিয়ে চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

অন্নপূর্ণা যোজনার টাকা পেতে অক্টোবরই সবচেয়ে গুরুত্বপূর্ণ! সেপ্টেম্বরে টাকা পেলেও এবার বাদ পড়তে পারেন?
DA West Bengal: বকেয়া ডিএ নিয়ে ফের জট, ৮ লক্ষ গ্রান্ট ইন এড কর্মচারীর টাকা আটকে গেল?