
WB Govt Exam: সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তির ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার থেকে সরকারি চাকরির পরীক্ষায় ফর্ম ফিলাপ করতে দিতে হবে না কোনও টাকা। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি পরীক্ষার্থীরা। আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী পড়ুয়াদের কাছে এই উদ্যোগ যে বড়সড় স্বস্তি, তা জানালেন পরীক্ষার্থীরা।
সরকারি চাকরির পরীক্ষার জন্য আর কোনও ফি দিতে হবে না। মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে যত বিজ্ঞপ্তি জারি হবে, আর কোনও ফি দিতে হবে না। রাজ্য সরকার সেই খরচ বহন করবে।সেই ঘোষণার পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন চাকরির পরীক্ষার্থীদের। বিগত দিনে রাজ্যের এসএসসি থেকে শুরু করে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে তার জন্য বেশ কিছু টাকা ব্যয় করে ফরম ফিলাপ করতে হতো।
যেমন ফরমের দাম পোস্টাল ডিউটি সহ অনান্য খরচ মিলিয়ে কোন কোন পরীক্ষার ক্ষেত্রে ৬০০ কোন সময় ৮০০ আবার ১০০০ এরও বেশি টাকা খরচ হতো এক একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে, সেক্ষেত্রে বেশ কিছু ছাত্র-ছাত্রীদের অসুবিধা সম্মুখীন হতে হতো। মেধাবী অথচ আর্থিক অবস্থা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, ছাত্র-ছাত্রীদের চাকরির পরীক্ষায় বসতে গেলে ফ্রম ফিলাপ করতে যে টাকা খরচ করতে হতো এবার থেকে আর কোন টাকা লাগবে না ফর্ম ফিলাপের।
রাজ্যে রয়েছে বিজেপি সরকার নতুন সরকারের আমলে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন ক্লাস, কারেন্ট টপিকের উপর প্রায়ই বই কিনতে হয়, কম্পিটিটিভ এক্সামে বসার জন্য টিউশন চার্জ, থেকে শুরু করে সারা বছর ধরে অনেক খরচাই হয় তাই প্রাথমিক অবস্থায় এই চার্জ মুকুব করে মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেনতাকে ধন্যবাদ।এই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে শিক্ষিকারাও।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানান মাত্র ছয় মাস বয়স বর্তমান সরকারের, তার মধ্যে মানবদরদী মুখ্যমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করছেন বারংবার তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা সাধারণ মানুষের জন্য এনে দিচ্ছেন তাতে শুধু ছাত্রছাত্রী নয় সমগ্র পশ্চিমবঙ্গবাসী উপকৃত হচ্ছে আগামী দিনে আরো ভালো কিছু হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.