Digha Jagannath Temple: প্রাক্তনের দেওয়া সাধের নাম পাল্টে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী, বদলে গেলো 'জগন্নাথ ধামের নাম'

Published : Jun 10, 2026, 09:54 AM IST

Digha Jagannath Temple: রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই বদলে গেলো পুরীর আদলে তৈরি হওয়া দীঘার জগন্নাথ ধামের নাম। নতুন নামকরণ কী দেওয়া হলো? কী বলছেন মন্দিরের প্রধান পুরোহিত রাধারমণ দাস? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
দীঘার জগন্নাথ মন্দি্রের নাম বদল

বদলের বাংলায় বদলে গেলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি দীঘার জগন্নাথ ধামের নাম। এদিন দীঘার জগন্নাথ মন্দিরের নাম বদল ও নতুন নামকরণের কথা ঘোষণা করেন রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, দীঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত এবং ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর “দীঘা জগন্নাথ ধাম”-এর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে “দীঘা জগন্নাথ মন্দির” করার সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

25
কী বললেন রাধারমণ দাস?

“আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এই বিষয়টি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে আমার সঙ্গে আলোচনা করেছিলেন এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এখন থেকে এই মন্দির ‘দীঘা জগন্নাথ মন্দির’ নামে পরিচিত হবে।”

35
নাম বদলে পুরীর মানুষের ভাবাবেগের মর্যাদা রক্ষা

তিনি আরও বলেন, ‘’এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ ও ওডিশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে প্রতিফলিত করে। প্রভু জগন্নাথ সমগ্র বিশ্বের, কিন্তু তাঁর চিরন্তন আবাস পবিত্র ওডিশা ভূমিতে। যদি এই নাম পরিবর্তনের ফলে ওড়িশার মানুষের আনন্দ বৃদ্ধি পায় এবং তাঁদের ভাবাবেগের মর্যাদা রক্ষা হয়, তবে আমরা সত্যিই আনন্দিত। সর্বোপরি, আমরা সবাই এক বৃহৎ সনাতনী পরিবার, যাদের একসূত্রে বেঁধে রেখেছেন প্রভু জগন্নাথের প্রতি ভক্তি।”

45
হঠাৎ কেন এই নাম বদল?

সূত্রের খবর, পুরীর জগন্নাথ মন্দির সারা বিশ্বের কাছে জগন্নাথ ধাম হিসেবেই পরিচিত। সেই নাম ও তার আদলে দীঘা মন্দির নির্মাণ ওড়িশার মানুষের ভাবাবেগে আঘাত বলে মনে করেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই এই নাম বদল। এই বিষয়ে রাধারমণ দাস আরও বলেন যে, “পশ্চিমবঙ্গ ও ওড়িশা প্রভু জগন্নাথের মাধ্যমে গভীর সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, যখন ভক্তসমাজ ও সরকার সদিচ্ছা, পারস্পরিক শ্রদ্ধা এবং ভক্তিভাব নিয়ে একসঙ্গে কাজ করে, তখন সমাধান স্বাভাবিকভাবেই সামনে আসে।”

55
একবছরের বদলে গেল নাম

বাংলার মানুষকে যাতে কষ্ট করে পুরী যেতে না হয় তারজন্য গত বছর অক্ষয় তৃতীয়াতে পূর্ব মেদিনীপুরের দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির তৈরি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নব নির্মিত এই মন্দিরের নামকরণ নিয়ে কম জলঘোলা হয়নি। দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার একবছরের মধ্যে সরকার বদলাতেই বদলে গেলো নাম। নতুন নাম হলো দীঘা জগন্নাথ মন্দির। আর এতে বাংলা এবং ওড়িশার মানুষের পারস্পারিক ভাবাবেগে আঘাত লাগলো না সেকথা মনে করিয়ে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories