আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী দুদিনের মধ্যে আরও শক্তিশালী গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। যারফলে সোমবার থেকে আগামী কয়েকদিন সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
25
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণবঙ্গবাসীর জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে, যা আগামী দুই দিনে আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে ৩ জুলাই থেকে ৬ জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে।
35
কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে
৫ জুলাই অর্থাৎ রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং হাওড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে। ৬ জুলাই দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৬ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকলেও, ৭ জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়বে। ৭, ৮ এবং ৯ জুলাই মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
55
মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা
নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় আবহাওয়া উত্তাল থাকবে। আগামী ৭ জুলাই পর্যন্ত সমুদ্র উপকূলে ৩৫-৪৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে ৫৫ কিমি পর্যন্ত। তাই মৎস্যজীবীদের আগামী ৭ জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.