WB Rain Update: পুজোর আগেই বদলাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গে আর কতদিন চলবে বৃষ্টি? রইল বিরাট আপডেট

Published : Sep 26, 2026, 04:01 PM IST

WB Rain Update: উৎসবের মরশুম শুরু হতে আর একমাসও বাকি নেই। তার আগে লাগাতার বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। পুজোয় কী এবার বৃষ্টির ভ্রুকূটি? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
17
আজকের আবহাওয়ার আপডেট

নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়-বৃষ্টি হয়েছে। পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন। তার আগে আকাশের এই পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তা রয়েছে। তবে এবার ধীরে ধীরে কমতে চলেছে দুর্যোগের দাপট। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

27
কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে?

শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আজ ভারী বৃষ্টির সতর্কতা নেই। আকাশ মূলত মেঘলা থাকলেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

37
পুজোর আগে ফের হাওয়া বদলের পূর্বাভাস

দক্ষিণবঙ্গের এক-দুই জেলার কিছু অংশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ পুজোর আগে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।

47
ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী

এদিকে চলতি সপ্তাহে লাগাতার বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রাও কিছুটা কমেছিল। বৃষ্টির পরিমাণ কমতেই এবার ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। দিনের বেলায় ফিরতে পারে ভ্যাপসা গরম ও অস্বস্তি। তবে দক্ষিণবঙ্গে স্বস্তি ফিরলেও উত্তরবঙ্গে এখনও বৃষ্টির পরিস্থিতি পুরোপুরি কাটছে না।

57
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

আজও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওপরের দিকের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

67
কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গেও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

77
উত্তরবঙ্গের পরিস্থিতি কবে থেকে উন্নত হবে?

অর্থাৎ পুজোর আগে ধীরে ধীরে বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। দক্ষিণবঙ্গে আজ থেকেই কমবে বৃষ্টির দাপট, আর আগামীকাল থেকে উত্তরবঙ্গেও পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories