WB Weather: মার্চের শুরুতেই গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যেই স্বস্তির খবর, ঝাঁপিয়ে বৃষ্টির পূর্বাভাস

Published : Mar 07, 2026, 12:25 PM IST

WB Today Weather Forecast: মার্চের শুরু থেকেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। ভোরবেলার দিকে কুয়াশা থাকলেও সকাল হতেই উধাও হালকা শীতের আমেজ। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা চারদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ, প্রায় গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

26
ফের বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকেই আকাশে মেঘ জমতে শুরু করবে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে মূল বৃষ্টির সম্ভাবনা শুরু হবে রবিবার থেকে। সোমবারের পর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

36
কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতেও বৃষ্টি হতে পারে।

46
বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা

বুধবারও এই সব এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশেও আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর সঙ্গে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এবং শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে পারে। এই সব আবহাওয়াগত কারণ মিলিয়েই রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে।

56
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে আপাতত আবহাওয়া শুষ্ক রয়েছে। তবে রবিবার থেকে সেখানেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

66
কলকাতার আজকের তাপমাত্রা কত?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতার আজকের সর্বোচ্চ তাপমাত্রা - 31.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা - 23.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝায় আবহাওয়াগত কারণ মিলিয়েই রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories