DA CASE: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ বা মহার্ঘ ভাতা দিতে এখনই পারবে না রাজ্য সরকার। রায় কার্যকর করার ক্ষেত্রে সময়সীমা বাড়ানোর আবেদন রাজ্যের। পাল্টা রাজ্য অচল করার হুঁশিয়ারি সরকারি কর্মীদের।
এবার আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। তবে এবার সুপ্রিম কোর্টের রায় নিয়েই নতুন করে আবেদন জানাল রাজ্য। আর পাল্টা রাজ্যের সরকারি কর্মীরা নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। সবমিলিয়ে আবারও অনিশ্চিত হয়ে পড়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA বা মহার্ঘ ভাতা পাওয়ার বিষয়টি।
210
রাজ্যের আবেদন
শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সেখানে তারা সুপ্রিম কোর্টের DA মামলার রায় কার্যকর করার সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে নতুন করে আবেদন জমা দিয়েছে।
310
রাজ্যের আর্জি
শুক্রবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছে, ডিএ বকেয়া পরিশোধ সংক্রান্ত নির্দেশ বাস্তবায়নে একাধিক প্রশাসনিক ও প্রযুক্তিগত জটিলতা তৈরি হয়েছে। আর্থিক জটিলতারও মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। আর সেই কারণেই রায় কার্যকর করার সময়সীমা বাড়ানোর আবেদন কার্যকর করা হয়েছে।
রাজ্য সরকার আবেদনে জানিয়েছে, এত অল্প সময়ের এই বিশাল অঙ্কের আর্থিক দায়বদ্ধতা পুরণ করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। কারণ বকেয়া ডিএ নির্ধারণ করতে প্রায় ৩ লক্ষ ১৭ হাজারের বেশি কর্মরত কর্মচারীর তথ্য যাচাই করতে হচ্ছে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের তথ্যও যাচাই করতে হচ্ছে।
510
ডিজিটাল নয়
রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে বলেছে ২০১৬ সালের আগে পর্যন্ত ডিজিটাল ছিল না রাজ্য সরকারি কর্মীদের যাবতীয় ডেটা। সার্ভিস বুক আকারে হাতে লেখা নথি যাচাই করা সমস্যার। ফলে সেগুলি ডিজাটাইজ করে যাচাই করতে সময় লাগছে।
610
পোর্টাল চালু
নরাজ্য সরকার আরও জানিয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সালের তথ্য কিছুটা হলেও ‘ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’ (আইএফএমএস)-এ রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে হিসাব করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু ২০০৮ থেকে ২০১৫ সালের তথ্য সংগ্রহের জন্য আলাদা একটি অনলাইন পোর্টাল তৈরি করতে হচ্ছে, যেখানে কর্মচারীরা নিজেদের তথ্য আপলোড করবেন এবং তা যাচাই করা হবে। এই পোর্টাল চালু করতে প্রযুক্তিগত প্রস্তুতি এবং নিরাপত্তা যাচাই প্রয়োজন।
710
আর্থিক চাপ
রাজ্যের আবেদনে আর্থিক সমস্যার কথাও বলা হয়েছে। বলা হয়েছে বকেয়া ডিএ পরিশোধ করতে হাজার হাজার কোটি টাকার প্রয়োজন রয়েছে। রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। বিধানসভা নির্বাচনও আসন্ন। তাই ঋণ নেওয়া কিছুটা হলেও সমস্যার। আর সেই কারণে ডিএ দেওয়া কিছুটা হলেও সমস্যার।
810
রাজ্যের আবেদন
এই সব কারণ দেখিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বলেছে, ৩১ মার্চের মধ্যে যে ২৫% ডিএ সুপ্রিম কোর্ট মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সেই প্রথম কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে কমপক্ষে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময় দেওয়া হোক। পাশাপাশি রাজ্য জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে আগেই ডিএ পরিশোধের চেষ্টা করবে।
910
রিভিউ পিটিশন
সুপ্রিম কোর্টে এই আবেদন জানানোর পাশাপাশি রাজ্য সরকার আবার রিভিউ পিটিশন দাখিলেরও প্রস্তুতি নিচ্ছে। তাতেই সরকারি কর্মীদের একাশের কথায় ডিএ দিতে নারাজ রাজ্য সরকার।
1010
পাল্টা হুঁশিয়ারি রাজ্যের
এই ঘটনার পরই রাজ্য সরকারী কর্মীরা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। তারা আগামী ১৩, শুক্রবার রাজ্য অচল করার ডাক দিয়েছে। সরকারি কর্মীদের পক্ষ থেকে জানান হয়েছে তারা তাদের শক্তি নবান্নকে বুঝিয়ে দেবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.