WB Tribunal Appeal Update: বাদ পড়া ভোটারদের ফের নাম তোলার প্রক্রিয়া শুরু, কীভাবে করবেন আবেদন?

Published : Oct 08, 2026, 11:21 AM IST
election commission form 6 sir declaration removed voter registration

সংক্ষিপ্ত

WB Tribunal Appeal Update: ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর সময় ট্রাইব্যুনালে নাম বাদ পড়েছে ? কী করবেন বুঝতে পারছেন না? এবার থেকে অনলাইনেও করা যাবে আবেদন। কীভাবে করবেন আপিল? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

WB Tribunal Appeal Update: বাদ পড়া ভোটারদের নাম ফের তোলার প্রক্রিয়া শুরু। অনলাইনেও করা যাবে আবেদন। স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে বিতর্কের মধ্যেই বাদ পড়া ভোটারদের নাম ফের ভোটার তালিকায় তোলার প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন। অনুপস্থিত স্থানান্তরিত মৃত অথবা ডুপ্লিকেট হিসেবে যাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁরা ফের নাম তোলার জন্য আবেদন করতে পারবেন।

নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য কীভাবে আবেদন করবেন? 

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোটাররা অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য CEO West Bengal এর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। পাশাপাশি জেলার ইলেকটোরাল অফিসারদের ওয়েবসাইট এবং বুথ লেভেল অফিসারের মাধ্যমে ফর্ম ৬ জমা দেওয়ার সুযোগ থাকছে।

শুধু বাদ পড়া ভোটাররাই নন যাঁরা প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চান তাঁরাও ফর্ম ৬ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অর্থাৎ ১৮ বছর বয়স পূর্ণ হওয়া নতুন ভোটারদেরও এই প্রক্রিয়ায় নাম নথিভুক্ত করার সুযোগ থাকছে।

তবে যাঁদের নাম নিয়ে আবেদন ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আটকে রয়েছে তাঁদের ক্ষেত্রে কমিশনের নির্দেশিকায় স্পষ্ট সমাধানের কথা উল্লেখ করা হয়নি। পশ্চিমবঙ্গে এমন আবেদনের সংখ্যা প্রায় ৩০ লক্ষ বলে জানা যাচ্ছে। ফলে ট্রাইব্যুনালে আটকে থাকা আবেদনকারীদের জন্য নতুন এই প্রক্রিয়া কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে ফর্ম ৬ নিয়ে এই মন্তব্য করেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। শুনানিকালে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, "পরিবর্তিত কোনও ফর্ম ৬-কে আমরা অনুমোদন দিইনি। বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। যখন রেকর্ড পেশ করা হবে, তখন আমরা দেখতে চাইব কে এই পরিবর্তন করেছে।"

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ এবং সিইসি জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করার দাবিতে মঙ্গলবার সকালে রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর 'নির্বাচন সদন'-এর দিকে পদযাত্রা করবেন বিরোধী দলের নেতা ও সাংসদরা।

ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুলে এবং কমিশনের কাছে আরও স্বচ্ছতার দাবিতে বিরোধীরা দীর্ঘদিন ধরেই প্রচার চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে এই পদযাত্রা। ইন্ডিয়া জোটের একাধিক দলের নেতারা এই মিছিলে অংশ নেবেন এবং নির্বাচন কমিশনের (ইসি) কাছে তাঁদের দাবিদাওয়া তুলে ধরবেন।

বিরোধীদের ডাকা বৃহত্তর 'সেভ ডেমোক্রেসি' বা 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচির অংশ হিসেবেই এই বিক্ষোভ। এই কর্মসূচির অধীনে বিরোধী নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ ও জনসভা করে আসছেন।

নির্বাচন সদন অভিমুখে এই পদযাত্রার ফলে ভোটার তালিকা সংক্রান্ত ইস্যুতে বিরোধী এবং নির্বাচন কমিশনের মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। আর এই পদযাত্রার ঠিক আগেই সুপ্রিম কোর্টের মন্তব্য ইন্ডিয়া জোটকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kolkata Dengue Update: উৎসবের মরশুমে দাপট বাড়ছে ডেঙ্গুর, রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার
Kolkata Red Road: মহালয়ায় রেড রোডে যান চলাচল বন্ধ, বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি কলকাতা পুলিশের