আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ১৮ দিনে চতুর্থ নিম্নচাপ। যারফলে সোম মঙ্গল সাময়িক বৃষ্টি বিরতির পর বুধবার থেকে হাওয়া বদল হবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাছন্ন কলকাতা সহ শহরতলির আকাশ। লক্ষ্মীবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়।
25
ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?
জানা গিয়েছে, বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে বুধবার বিকেলের পর প্রথমে ঘূর্ণাবর্ত তৈরি হয়। সেই ঘূর্ণাবর্ত বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি করতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে। যারফলে হাওয়া অফিস সূত্রে খবর, বুধবারের পর থেকেই দক্ষিণবঙ্গে হাওয়া বদল। সোম মঙ্গলবারের চড়া রোদ গায়েব হবে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা।
35
দক্ষিণবঙ্গে কবে থেকে কমবে বৃষ্টির দাপট?
দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে দুই এক পশলা ভারী বৃষ্টির সর্তকতা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এবং কলকাতা জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। বজ্র বিদ্যুত সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে চলতে থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে শুক্রবার। শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি সর্তকতা। শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও অনেকটা বাড়বে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি। এইসব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।
55
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
কলকাতায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ নগণ্য। বুধবার দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবারে কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.